বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যাল‌য়ের তদার‌কি অ‌ভিযান হোটেল, ফার্মেসী ডিপার্টমেন্টাল ষ্টোরসহ ৫টি প্রতিষ্ঠানকে ১,৮৯,০০০/- টাকা জরিমানা করা হয়

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১১.০৮ এএম
  • ৩০৮ বার পঠিত

 

মানব সময় ডেস্ক নিউজ :
আজ ২৭ সে‌প্টেম্বর, ২০২২, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক ম‌হোদ‌য়ের সদয় নি‌র্দেশনা মোতা‌বেক চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উ‌দ্যো‌গে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত জামান’স রেস্টুরেন্টে খাদ্য দ্রব্যে অননুমোদিত রং, কেমিক্যাল মেশানোয় এবং নোংরা, অপরিস্কার পরিবেশে খোলা খাবার খোলা ডাস্টবিনের পাশে সংরক্ষণের দায়ে ১,৫০,০০০/- টাকা, একই এলাকার জননী ডিপার্টমেন্টাল ষ্টোরকে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অননুমোদিত কসমেটিকস বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ২০,০০০/- টাকা, মোড়কীকরণ বিধিমালা না মানায় আগ্রাবাদ এক্সেস রোডে অবস্থিত বনফুল ও ফার্মভিলেকে যথাক্রমে ৫,০০০/- ও ৪,০০০/- টাকা এবং একই এলাকার আলম ফার্মেসীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করে সর্তক করা হয়।
আজ ৫টি প্রতিষ্ঠান‌কে ১,৮৯,০০০/- টাকা জ‌রিমানা করা হয় এবং নিত‌্যপ‌ণ্যের দোকা‌নেও তদার‌কি করা হয় এবং সকল‌কে ভোক্তা অ‌ধিকার লঙ্ঘণ না করার নি‌র্দেশনা দেওয়া হয়। সকাল সা‌ড়ে ১০টা থে‌কে পরিচালিত অভিযানে নেতৃ‌ত্বে প্রদান করেন বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নাসরিন আক্তার,বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনিছুর রহমান ও জনাব দিদার হোসেন।
এপিবিএন-৯ এর এক‌টি চৌকস টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা প্রদান ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

নাসরিন আক্তার
সহকারী পরিচালক
চট্টগ্রাম জেলা কার্যালয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com