শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো মাহজাবীন আহমেদ এর “চাঁদ জোছনার গল্প”

  • আপডেট টাইম : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৬.৪৪ এএম
  • ৪৯৩ বার পঠিত

সাহিত্যে মানব সময় –

চন্দ্রিমা আলোয় রুপালী শাড়ী জড়িয়ে গায়
চাঁদ তার কলঙ্ক লুকিয়ে যায়
তবুও….
আধারী ভুবনে যখন জোছনার গলে গলে পড়া
পূর্ণিমার সরোবরে অবগাহনে ব্যস্ত এ ধরা
তখন…
চাঁদের স্নিগ্ধ আলোয় বুঝি পুষ্পেরও গন্ধবিলাশ
তাই সবটুকু নিংড়ে তারা দিয়ে যায় সুবাস
ঝরে পরা জোছনায় কেবা খুঁজে বেড়ায়
চাঁদেরও আছে যে এক অদেখা অদৃষ্ট ,
মাঝে মাঝে তাই চাঁদও মেঘেতে লুকায়
বুকে নিয়ে ঘোর অমানিশার কষ্ট ।
সূর্যের কাছে জন্ম জন্মান্তর চাঁদের ঋণের দায়
তবুও চাঁদ তিলে তিলে নিরবে নিজেকে বিলায়
ভরা জোছনায় আধারি রাত
চাঁদনী মায়ায় নিজেকে সাজায়
আড়ালে থেকে হাসছে গ্রহণ কি এক অপেক্ষায়
একটা সময় সূর্য গ্রাসে চাঁদের আত্মগোপন
ঘোর আধারে নিচ্ছিদ্র কালোয় ডোবে যে ভুবন ,
আকাশের বুকে যখন জোছনার গড়াগরি খেলা
অবোহেলায় নিঃশ্চুপ লক্ষ তারার মেলা ।
অমানিশা গ্রাসে চাঁদ ভাসে মরা জোছনায়
তারাদেরও আছে আলো , চাঁদ নিজেকে ভুলায়
কে আর মনে রাখে হায়
রুপালী চাঁদের জোছনা ঝরানো কথা
কেউ কি আর ভাবে কখনো
চাঁদেরও থাকে কলঙ্ক লুকানো ব্যাথা ।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com