বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো মাহ্জাবীন আহমেদ এর “অনন্তে ফিরে যাবো” কবিতাটি | manob somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১.২২ পিএম
  • ৪৩৯ বার পঠিত

সাহিত্যে মানব সময় :

এমন নিঃশব্দ নিস্তব্ধ রাতের মতো আমিও একদিন ..
সবার যখন গাঢ় ঘুমের গভীর নিঃশ্বাস
তখন হয়তো আমার নিঃশ্বাস
জোনাকি পোকার আলো যখন ক্ষণে ক্ষণে জ্বলবে নিভবে
তখন হয়ত আমার চোখের আলো চিরতরে …
এই রাতের আধার , নিরবতা , একাথাকা বারে বারে আমায় নির্দিষ্ট একটা মাপের ঠিকানা জানান দেয় ।
সব কিছু পেছনে ফেলে অপেক্ষা শুধু সেই ঠিকানায় পৌছে যাবার ।
নিশি শেষে আলোর প্রভাতে আবার নতুন করে বারে বারে ফুল-পাখিরা কাব্যিক কলরবে ঘুম ভেঙে জেগে উঠবে
হয়ত আমি আর ……
ঝিঁঝি ঝিঁঝি পোকার ডাক থেকে থেকে সরব হবে নিরব হবে , তেমন করে হয়তবা আমার নিরবতা ভাঙবে না আর …

দেখে নিয়েছি যা দেখার
শুনে নিয়েছি যা শোনার
জেনে নিয়েছি যা জানার
ভেবে নিয়েছি যা ভাবার
বুঝে নিয়েছি যা বোঝার
অবশিষ্ট নেই কিছু আর বিলিয়ে দেবার
তাই বুঝি হারালো সব অধিকার
এখন অপেক্ষা অনন্তে ফিরে যাবার ।
এখনকার পৃথিবীটা আমার অতল আঁধার আর নিদারুণ নিঃসঙ্গতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com