শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো “দেখা হবে কোন একদিন” মাহ্জাবীন আহমেদ এর কবিতাটি ||

  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২, ৪.০০ এএম
  • ৪৬৪ বার পঠিত

সাহিত্যে মানব সময় :

এই জন্ম যখন পাবে আরো এক জনমে নতুনত্ব্য
দেখা হবে বন্ধু সেথা কোন একদিন ,
চুকিয়ে দিবার তরে অতীতের সব ঋণ ।

অপেক্ষায় থেকো ভবিষ্যতের দোর মুখে তাকিয়ে
হাজির হবো তোমাদের’ই মাঝে বর্তমান হয়ে
সঞ্চয় সম্ভারে অতীতের ডালাখানি সাজিয়ে ।

দেখা হবে বন্ধু সেথা কোন একদিন
চা,কফি বা কোন গল্পের আড্ডায়
চেয়ে দেখা কি অবহেলায়, রুঢ় বা মুগ্ধ মায়ায় ।

দেখা হবে চুকিয়ে দিতে হিসেবের গড়মিল
দাবি দাওয়া কি পাওয়া না পাওয়ায় ,
বেসুরো গান অথবা ছন্দহীন কোন কবিতায় ।

অনেক অজানার জানায় দেখা হবে বন্ধু
চেনা নয়ত’বা অচেনা কোন দূর সীমানায়
মুখরিত আবেশে অথবা মৃত্যু শয্যায় ।

দেখা হবে বন্ধু কোন একদিন
চুকিয়ে দিবার তরে অতীতের যত ঋণ ।
দেখা হবে বন্ধু …

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com