রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

প্রেম নামক অনির্বচনীয় বিষয়টি মানুষের জীবনে হৃদয়বৃত্তীয় অনুভূতি – আয়েশা মুন্নি

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২, ৭.১৪ এএম
  • ৫০২ বার পঠিত

মানব সময় সাহিত্য 

প্রেম নামক অনির্বচনীয় বিষয়টি মানুষের জীবনে হৃদয়বৃত্তীয় অনুভূতি।
ভালোবাসা হলো আবেগ ক্রেন্দ্রিক অভিজ্ঞতা, ঐশ্বরিক অনুভুতির নাম। মানবিক অনুভূতির মাধ্যমে যা প্রকাশ পায়।

মানব জন্মের ইতিহাস আর প্রেমের মহিমা, পৃথিবীর আদি থেকে বর্তমান অবধি চলমান।
স্রষ্টার সৃষ্টির প্রথম নর-নারী আদম-হাওয়া পরস্পরের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গন্ধম ফল খেয়ে অন্ধ প্রেমের ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

ভালোবাসা চোখে দেখা যায় না, ভালোবাসা অনুভব করতে হয় অন্তরের অন্তস্থলে। জীবনে পরিপূর্ন পূর্ণতার জন্য ভালোবাসা আবশ্যিক। আত্মার এক অদ্ভুত অদৃশ্য বন্ধনের তীব্র টান ভালোবাসা। একমাত্র ভালোবাসাই পারে সব হিংসা, দ্বেষ সবকিছুর উর্ধ্বে থেকে একে অপরকে আপন করে নিতে।

সত্যিকার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং আকাঙ্ক্ষিত একটি আবেদন। ভালোবাসা অন্তরের সৌন্দর্যের আকর্ষণ অনুভব করে। সত্যিকারের ভালবাসায় একে অপরকে ঘিরেই পৃথিবী সাজায়। ভালোবাসা দুজন মানুষ কে অদৃশ্য বন্ধনে আবদ্ধ রাখে। সত্যিকারের ভালবাসায় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়, আস্থাশীল হয়, অটল থাকে বিশ্বাসে।

প্রেম আসে মনের অজান্তেই। প্রকৃত অর্থে ভালোবাসার স্বরুপ পবিত্র ও শাশ্বত প্রেম। প্রেম হৃদয়কে করে অসীম জীবনকে করে ঐশ্বর্য বান।
ভালোবাসার পরিপূর্ণ সংজ্ঞা কেউই আসলে বিশ্লেষণ করতে পারিনি। ভালোবাসা নিষ্কাম, প্রেম সকাম। তথাপি প্রেম-ভালবাসাকে একই আয়নায় দেখতে অভ্যস্ত আমরা। তবে এও ঠিক যে, ভালোবাসা থেকে প্রেমের সৃষ্টি। সবার মনে প্রেম থাকে, থাকে ভালোবাসা। প্রেম ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দুর্লভ এবং আকাঙ্ক্ষিত একটি আবেদন। ভালোবাসা প্রেম পূর্ণময় পরিপূরক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com