সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সাহিত্য আড্ডা আয়োজনের প্রস্তুতি সভা | m a n o b s o m o y চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল

রুহিয়ায় ৭ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার, আটক-১

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ২.০৫ পিএম
  • ৩৪১ বার পঠিত

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানা এলাকায় ৭ম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠেছে রমজান আলীর বিরুদ্ধে। রমজান আলী ঠাকুরগাঁও সদর উপজেলা ঢোলারহাট ইউনিয়ন ধর্মপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
এজাহার সূত্রে জানাগেছে, গত ২২ মে রবিবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ীতে ফেরার পথে রমজান আলী চপড়া পাড়া পুকুর পারে দেখা হলে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। সাথে ধর্ষক রমজান এর সাথে থাকা অজ্ঞাত দুই সহযোগী পাহাড়ায় ছিল। পরে ধর্ষক রমজান ওই ছাত্রীকে জানায় আমি বিবাহিত আমি তোমাকে বিয়ে করব না। ফলে লজ্জা ভয়ে কাউকে বলতে না পেরে নিরুপায় হয়ে বাড়িতে গিয়ে পরদিন ২৩ মে আত্মহত্যা জন্য বিষপান করলে পরিবারের লোকজন টের পেয়ে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অবস্থার উন্নতি হলে পরিবারের লোকজনের চাপে একপর্যায়ে ওই ছাত্রী ধর্ষণের কথা শিকার করে। পরে গত ২৭ মে রবিবার ওই ছাত্রীর পিতা বাদি হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের ৯(১)/ ৩০ ধারায় মামলা দায়ের করে যার মামলা নং-৯।
এব্যাপারে মামলার বাদী জানান, আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ কোন মতে ভেন চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার মেয়ের এত বড় সর্বনাশ কেন করলো আমি এর উপযুক্ত বিচার চাই।
রুহিয়া থানা ওসি চিত্র রঞ্জন রায় জানায়, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে। রমজান আলীকে আটক করা হয়েছে। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com