বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র বাজার মনিটরিং | Manob Somoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ২.১৪ পিএম
  • ৪৮২ বার পঠিত

হোসেন বাবলা : নিজস্ব প্রতিনিধি :
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুলআলম ০৬ এপ্রিল সকালে চট্টগ্রাম মহানগরের কাজির দেউড়ী কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজারে মনিটরিং করেন। পবিত্র রমজানে দ্রব্যমূল্যনিয়ন্ত্রণের লক্ষ্যে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনাকরা হচ্ছে। এ সময় চেম্বার পরিচালকবৃন্দ মোঃ অহীদ সিরাজ চৌধুরী(স্বপন), অঞ্জন শেখর দাশ ও তানভীর মোস্তফা চৌধুরী, জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজউল্যাহ ও সহকারী পরিচালক মোঃ দিদার হোসেন, কাজির দেউড়ী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল জলিল ও রিয়াজউদ্দিনবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি সালামত আলীসহ অন্যান্যনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনিটরিংকালে চেম্বার সভাপতি বাজারেরবিভিন্ন মুদি দোকান, মাংস, মুরগি, মাছ, সবজি ও ফলমুলের দোকান
পরিদর্শন করেন।
চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম পরিদর্শনকালে বলেন-সবারমাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা বাজার মনিটরিং এর এই উদ্যোগগ্রহণ করেছি। প্রত্যেক দোকানে পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য তালিকা ভোক্তাসাধারণের দৃষ্টির মধ্যে প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কিছু কিছু দোকানে অসঙ্গতি পরিলক্ষিত হয় যার প্রেক্ষিতে তাঁদেরকেসতর্ক করা হয়েছে। আমরা মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাপ্লাই চেইনঠিক রাখা জরুরী। রমজান থেকে শুরু করে আগামী ঈদ-উল-আযহা পর্যন্ত
যাতে কোন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রেপণ্য পরিবহনের পথে যাতে নরূপ বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্যরাখা দরকার। আমরা সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সকল পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। পাশাপাশি ভেজালপণ্য রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানান চেম্বার সভাপতিমাহবুবুল আলম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ
বলেন-দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করে থাকি। বর্তমানে পণ্য সরবরাহের কোন ঘাটতি নেই। তাই পাইকারী ও খুচরা বিক্রয়ের মধ্যে খুব বেশী পার্থক্য যাতে না থাকে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ প্রসংগে উল্লেখ্য, (৭ এপ্রিল) সকালে টেরিবাজার ও খাতুনগঞ্জে বাজার পরিদর্শন করবেন চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com