রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

দ্বৈত আবৃত্তি নিয়ে আসছে জাভেদ হোসেন ও ফারহানা তৃনা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ১১.২৯ এএম
  • ৫৮২ বার পঠিত

ডেস্ক নিউজ : বিনোদন 

“বৃষ্টি ভেজা ভোর” শিরোনামে আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন ও ফারহানা তৃনার কন্ঠে দ্বৈত আবৃত্তি প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।জাভেদ হোসেন ও ফারহানা তৃনা আবৃত্তি অঙ্গনের দুই পরিচিত মুখ । জাভেদ হোসেন দীর্ঘ ২৬ বছর ধরে বাংলাদেশের অন্যতম আবৃত্তি সংগঠন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সদস্য ও নিয়মিত আবৃত্তি নিয়ে কাজ করছেন এবং তিনি বোধন আবৃত্তি স্কুলের নিয়মিত প্রশিক্ষক ।এছাড়াও তিনি চট্টগ্রামে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসাবে রয়েছেন ।ফারহানা তৃনা আবৃত্তি নিয়ে ইতোমধ্যে বেশ কিছু কাজ করেছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।এছাড়া তিনি জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন ও বাংলাদেশ বেতারে নিয়মিত সংবাদ উপস্থাপক হিসাবে কাজ করছেন । এবার শিল্পীদ্বয় জনপ্রিয় ৬টি কবিতার দ্বৈত আবৃত্তি নিয়ে আসছেন । যার মধ্যে রয়েছে জয় গোস্বামী,পূর্ণেন্দু পত্রী,সুভাষ মুখোপাধ্যায় ও মীর বরকতের কবিতা। কবিতার আবহ সংগীতে ভারতের সুপরিচিত শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়, ভিডিও সম্পাদনায় আবৃত্তিশিল্পী সারওয়ার নাঈম ও অডিও সম্পাদনায় KS digital স্টুডিও।আবৃত্তি আয়োজনে সার্বিক সহোযোগিতায় যশোদা হাসপাতাল (হায়দ্রাবাদ-ভারত) তথ্য কেন্দ্র,চট্টগ্রাম এবং রোটারি ক্লাব অফ চট্টগ্রাম সিটি । জাভেদ হোসেন ও ফারহানা তৃনা নামে ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আবৃত্তিগুলো শোনা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com