বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

ইপিজেডে পুলিশের নামে স্টিকার লাগিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রির মূলহোতা মামুনসহ ২ জনকে আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ২.৫১ পিএম
  • ৪৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রাম 
র‌্যাব৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের ২সদস্য কে আটক করেন। নগরীর ইপিজেড থানাধীন আলীশাহ পাড়া এলাকা থেকে পুলিশের নামে স্টিকার লাগিয়ে বিক্রয় কালে চুরিকৃত মোটর সাইকেল সহ গতকাল ১৭ জানুয়ারি রাত্র আনুমানিক সাড়ে১২টায় আটক করেছেন মর্মে সংবাদ মাধ্যম কে জানাই।
র‌্যাবের চৌকষ টিম বর্ণিত স্থানে অভিযান করে আসামী মোঃ মামুন উর রশিদ (৪২), পিতা-মোঃ আবু তাহের এবং আকলিমা বেগম (৩৬), স্বামী-মামুন উর রশিদ, উভয় সাং-আলিশাহ পাড়া, থানা-ইপিজেড, চট্টগ্রাম কে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বর্ণিত স্থান হতে ০১ টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। তার হেফাজতে থাকা মোটরসাইকেল সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে কোন সদোত্তর দিতে পারে নাই ও উক্ত মোটরসাইকেল এর উপযুক্ত কোন কাগজপত্র নাই মর্মে জানায়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে পূর্বে একসময় বাংলাদেশ পুলিশের একজন সদস্য ছিল। পুলিশে কর্মরত থাকাকালে বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ডের কারণে চাকুরিচ্যূত হয়। তার পর থেকে সে বিভিন্ন ধরণের অপরাধের সহিত নিজেকে জড়িয়ে ফেলে।
তার কৃত অপরাধের মধ্যে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্র পরিচালনা ছিল অন্যতম। সে পূর্বে পুলিশে চাকুরি করার সুবাদে তার পরিচালিত চক্রেরমাধ্যমে সংগ্রহকৃত চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করাকালে প্রত্যেকটি চোরাইমোটরসাইকেলের সামনে পুলিশ স্টিকার ব্যবহার করে স্থানান্তরিত করে থাকে।
উল্লেখ্য যে, তার চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সহিত প্রত্যক্ষভাবে তার স্ত্রীগ্রেপ্তারকৃত আসামী আকলিমা বেগম জড়িত হয়ে সহায়তা করে থাকে। এছাড়াও চট্টগ্রাম জেলার রাউজান এলাকার অভি এবং নগরীর হালিশহর থানা এলাকার অনিক চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। তাদের প্রত্যক্ষ সহায়তায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে বিভিন্ন জায়গায় স্থানান্তর করে থাকে।
চক্রের মাধ্যমে সংগ্রহীত চোরাই মোটরসাইকেল সমূহ তার চক্রের অন্যতম সহযোগী অভির মাধ্যমে কাস্টম এর নকল কাগজপত্র তৈরী করে সেই কাগজপত্রের ভিত্তিতে মোটরসাইকেল বিক্রয় করে থাকে।
ধৃতদের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের মিডিয়া অফিসার প্রতিবেদক প্রেস নোটের মাধ্যমে জানান।
খবরের ছবি আছে……

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com