সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলায় তরুন সংবাদকর্মিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১.৫০ পিএম
  • ৫৩২ বার পঠিত

 

এম সফিকুল ইসলাম – শশী ভুষণ প্রতিনিধি :
ভোলায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর সাথে তরুন সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৭ জানুয়ারী)
পুলিশ সুপার সেমিনার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আলোচনা শুরু করেন। পুলিশই জনতা, জনতার পুলিশ ও বাংলাদেশ পুলিশ হিসেবে এই জেলায় তার কর্তব্য ও জনগণের কল্যাণে কি কি পদক্ষেপ নেয়া যায় সেই লক্ষ্যে উদীয়মকন তরুন সাংবাদিকদের কি কি ভূমিকা থাকতে পারে তার উপর বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

এসময় তিনি বলেন, আমরা একে অপরের পরিপূরক, তাই সাংবাদিক ও পুলিশ যদি একই সাথে নিষ্ঠার সাথে মাঠে কাজ করে তাহলে পুলিশের কাজ অনেক সহজ হয় এবং বিশৃঙ্খলাও অনেকাংশে কমে যাবে।

তিনি আরো বলেন, তরুণরাই পারে সমাজের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে তাই সিনিয়র টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি তরুণ উদীয়মান সাংবাদিকদের সুযোগ করে সমাজের অসংগতি তুলে ধরার সুযোগ দিতে হবে। কারন এখন অনলাইনেও সংবাদ দ্রুত প্রচার হয়।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব মোঃ ফরহাদ সরদার বলেন,
জনবান্ধব পরিবেশ সৃষ্টি করতেই বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যাহাতে কোনোভাবেই বিনষ্ট না হয় সেদিকে সাংবাদিকদের দায়িত্বশীল জায়গা থেকে জনস্বার্থে কাজ করার আহবান জানান তিনি। প্রযুক্তির সুবিধা-অসুবিধার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, গুজব থেকে সতর্ক থাকতে হবে। ঘটনা ঘটতেই পারে কিন্তু প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করে এক্ষেত্রে সাংবাদিকরা সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর হলুদ মিডিয়া, অবৈধ সাংবাদিকদের কার্ড ব্যবহার করে সমাজে চাঁদাবাজীসহ নানান অপকর্ম কাজে জড়িয়ে পড়লে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।

উক্ত মতবিনিময় সভায়ে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, ডিআই-১, অফিসার ইনচার্জ -জেলা গোয়েন্দা শাখা ভোলা, ভোলা জেলা পুলিশ এর আইসিটি এন্ড মিডিয়া শাখার পুলিশ সদস্যগণ। ও বাংলাদেশ বার্তার ভোলা জেলা প্রতিনিধি হারুনুর রশীদ শিমুল, ভোলা প্রতিদিন.কম প্রতিনিধি আনোয়ার হোসেন,
দৈনিক আলোকিত পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও বিডি কারেন্ট নিউজ ২৪ এর ভোলা জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম হৃদয়,আজকের ভোলার রিপোর্টার রাকিব হাওলাদার,
দৈনিক আজকের ভোলা ও সাহসী কণ্ঠের প্রতিনিধি এইচ এ শরীফ, বাংলার কন্ঠের স্টাফ রিপোর্টার এম ইসমাইল,প্রজন্ম নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ, দৈনিক রুপসী বার্তার উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, বাবুল রানা ভয়েস অফ ইন্সাফের ভোলা প্রতিনিধিসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com