সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

তজুমদ্দিন সোনাপুর ইউপি নির্বাচন চেয়ারম্যান পদে ১০জন সহ ৭৩ জনের মনোনয়ন পত্র জমা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১.২৯ পিএম
  • ৫০৭ বার পঠিত

 

এম হান্নান তজুমদ্দিন প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেদী হাসান মিশু হাওলাদার। এছাড়াও ইসলামী শাসনতন্ত্র থেকে ১ জন ও স্বতন্ত্র প্রার্থি হিসেবে আরো আটজন মনোনয়ন পত্র জমা দিয়েছন। ২৫শে নভেম্বর বৃহস্পতিবার শেষদিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আজ (২৫শে নভেম্বর) সবশেষ আওয়ামীলীগ মনোনীত প্রার্থি মেহেদী হাসান (নৌকা) মনোনয়নপত্র দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারন সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, শহিদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া প্রমূখ।
এছাড়াও তফসিল ঘোষনার পর বিভিন্ন সময়ে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকৃতরা হলেন, ইসলামী শাসনতন্ত্রের নুরুল আলম (হাতপাখা), সতন্ত্র প্রার্থী হাসান ওবায়েদুর রহমান, আমেনা বেগম ঝর্ণা, জাকির হেসেন, মোঃ ইব্রাহিম নিরব, শাহদাত হোসেন পাটওয়ারী, একেএম ফিরোজ সিকদার, মোঃ শামছুদ্দিন, কাইউম হাওলাদার। সাধারন সদস্য পদে ৫২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন মনোনয়ন দাখিল করেছেন।
বিশ্বস্ত সুত্রে জানা গেছে, বিএনপি এই নির্বাচনে কোন প্রার্থী মনোনয়ন না দিলেও দল সমর্থিত প্রায় হাফ ডজন নেতা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, সাবেক ছাত্রদল নেতা ও এই ইউপির প্রয়াত চেয়াম্যান হাসান মাসুদ বাবুলের ভাই হাসান ওবায়েদুর রহমান, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হেসেন, থানা বিএনপির সাংগঠানিক সম্পাদক শাহদাত হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদল নেতা একেএম ফিরোজ সিকদার ও মোঃ ইব্রাহিম নিরব, সোনাপুর বিএনপি নেতা কাইউম হাওলাদার। এরা সকলেই বিএনপি দলীয় নেতা-কর্মিদের পক্ষে নিতে তৎপর হলেও দলীয় কোন সিদ্বান্ত নেই বলেই জানা গেছে।

উল্লেখ্য, আগামী ২৬শে ডিসেম্বর সোনাপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২৫শে নভেম্বর, বাছাই ২৯শে নভেম্বর, আপিল ৩০শে থেকে ২রা ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩রা থেকে ৫ই ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ই ডিসেম্বর, প্রতীক বরাদ্ধ ৭ই ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com