শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলা তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে গোলকপুর গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ২.১৫ পিএম
  • ৫২৪ বার পঠিত

এম এ হান্না,তজুমদ্দিন :ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে গোলকপুর গ্রামে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই দফায় মারামারি হয়েছে। এঘটনায় ৮ জন আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

ঘটনা সুত্রে জানাগেছে, শুক্রবার (৫ নভেম্বর) সকালে গোলকপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের মুনাপ পাটওয়ারীর ছেলে জসিম পাটওয়ারী রাস্তা দিয়ে গরু নেয়ার সময় প্রতিবেশী মৃত চান মিয়ার ছেলে নুর হোসেন মাঝীর ঘাসে মুখ দেয়। এসব নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাপক মারামারি হয়। আহত হয়ে চিকিৎসা নিতে উভয়পক্ষ তজুমদ্দিন হাসপাতালে আাসেন। হাসপাতালে বসে নুর হোসেন মাঝীর ছেলে ইউনুস প্রতিপক্ষ জসিম পাটওয়ারীকে আঘাত করেন। এসময় দ্বিতীয় দফায় পুনরায় মারামারি বাঁধে। ছাড়াতে এসে বাজার ব্যবসায়ী সোহেল মারাত্মক আহত হয়।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় আহত জসিম পাটওয়ারী(৪৫), তাসলিমা (৪০), মহসিন(৪০), জরিনা(৩৫), নুর হোসেন (৬৫) পারভিন (৪০), ইদ্রিস (৩২), সোহেল (৩০)সহ উভয় পক্ষের ৮ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, গোলকপুরের মারামারির ঘটনায় উভয়পক্ষ পৃথক দুইটি লিখিত দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com