মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

১০ বছর পর দুই রাস্তার উন্নয়ন কাজ শুরু করলেন- চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউপি চেয়ারম্যান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১.৫২ পিএম
  • ৫৮০ বার পঠিত

 

মোঃ ইসরাফিল, নিজস্ব প্রতিবেদক – চরফ্যাশন 

দীর্ঘ ১০ বছর পর চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে ৫ নং ওয়ার্ড জাহানপুর শেরে-ই বাংলা মাধ্যমিক বিদ্যালয় থেকে জলিল বেপারী বাজার পর্যন্ত ৬০০ মিটার ও বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ৪০০ মিটার রাস্তা পাকা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০২ নভেম্বর) সকালে দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন জাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার, রাস্তা দু’টি এলজিইডি প্রকল্পে নির্মাণ করা হচ্ছে ।

জানা গেছে , গ্রামের মানুষ গুলো দীর্ঘ ১০ বছর কাদা আর পানির মধ্যে দিয়েই চলাচল করে আসছে। ইতি পুর্বে অনেক নেতাই প্রতিশ্রুতি দিয়ে ছিলেন রাস্তা নির্মানের। কিন্তু কোন নেতাই তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। অবশেষে গ্রামবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার রক্ষা করলেন।

এ সয়ম চেয়ারম্যান নাজিম হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে আজ রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, বাস্তবায়নের উন্নয়ন হচ্ছে । আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হচ্ছে ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে তাদের সুসময়ে উন্নতি সাধন করা। তিনি আরো বলেন, আমার দেহে যত সময় প্রান থাকবে এই জাহানপুর ইউনিয়নের মানুষের পাশে থাকবো এবং আজীবন সেবা করে যাব‌‌।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com