সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম প্রেসক্লাবে বিভাগীয় হোমিওপ্যাথিক চিকিৎসক সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিভিল সার্জন: সেবায় এগিয়ে আসার আহবান আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা বর্তমানে বাংলাদেশে মুসলিম বিয়ের নিয়ম নিয়ে প্রতিবেদন চসিকের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় আবু সুফিয়ান এমপি বলেন “বই মেলা হচ্ছে সাহিত্যের বিশাল সমাবেশ” বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের ঈদ পুনর্মিলনী ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | m a n o b s o m o y শান্তিপূর্ণ রাজনীতির বার্তা : ঈদ পুনর্মিলনীতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান | m a n o b s o m o y আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র হিন্দু নারী ১ম স্বামী থামা অবস্থায় ২য় বিয়ে করলে স্বামীর আইনী অধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন | m a n o b s o m o y “শিক্ষার ধারাবাহিকতা সংকটে: মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে করণীয়” – এম নজরুল ইসলাম খান |manobsomoy ‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy চট্টগ্রাম জেলার বাশঁখালী থানার চাঞ্চল্যকর মাকে গলা কেটে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি ঘাতক ছেলে মোঃ কাশেম এবং তার স্ত্রী’কে গ্রেফতার করেছেন র‍্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল আজকের মানব সময় আইন আদালতে প্রকাশিত হলো এ্যাডভোকেট শাহানারা খাতুন (শানু)’র লেখা সিএস,আর এস নিয়ে বিশেষ প্রতিবেদন :

দৌলতখানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও স্কুলের জমি নিয়ে দূর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪২ এএম
  • ৩৮৪ বার পঠিত

 

মিলি সিকদারঃভোলার দৌলতখানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা ও স্কুলের জমি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, উপজেলার ৪ নং দক্ষিণ চরশুভী জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ০১-০১-১৯৮৬ এইচ. এস. সি পাশ দেখিয়ে বিদ্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে ০১-১১-২০১২ ইং তারিখে বি. এ. অনার্স এবং ১১-০৬-২০১৩ ইং তারিখে বি.এ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়ে প্রধান শিক্ষকের পদে বহাল রয়েছেন। এদিকে বিদ্যালয়ের নামে ১২-১০-১৯৭২ সালে ১২৯৫ দলিলে ৭৫ শতাংশ জমি স্কুলের নামে সাবকাওলা থাকলেও প্রধান শিক্ষক মাত্র ৩২ শতাংশ জমি বিদ্যালয়ের নামে নামজারী করে বাকি ৪৩ শতাংশ জমি নিজ ভোগ দখলে রেখেছে। এ বিষয় বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাহে আলম পাটোয়ারীর এক লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য ২-৩-২০২১ ইং তারিখ সহকারী কমিশনার শিক্ষা শাখা জেলা প্রশাসনের কার্যালয় ভোলা থেকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হলে ঐ পত্রের অনুবলে নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ২৯-০৩-২০২১ তারিখের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন। পরবর্তীতে শিক্ষা কর্মকর্তা ঐ আদেশের বলে সহকারী শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ দেন। নির্দেশনা বলে সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম অভিযোগ কারী মাহেল আলম পাটোয়ারী ও অভিযুক্ত প্রধান শিক্ষককে ০৬-০৪-২০২১ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার কার্যালয় উপস্থিত থাকার নির্দেশ দেন।এবিষয় প্রধান শিক্ষককের নিকটে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত চলমান আছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com