বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“পাহাড়ি কন্যা” আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিট থেকে একুশে টেলিভিশনেস সাত (৭)পর্বের ধারাবাহিক নাটকটি ঈদের আনন্দের সাথে উপভোগ করতে পারবেন দর্শকবৃন্দ : দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন প্রাইভেট এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন || চসিক মেয়র ডা শাহাদাত’র পক্ষে কোরবানি দাতাদের নিকট পলি ব্যাগ ও ব্লিচিং পাওডার হস্তান্তর করেন ৩৮নং ওয়ার্ড় বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন || ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম এর পক্ষে এলাকার সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানান ৩৮নং ওয়ার্ড উন্নয়ন ফোরাম’র আহবায়ক মোহাম্মদ হোসেন (সাংবাদিক): আজকের মানব সময় ঈদুল আযহা বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও লেখক আসাদুজ্জামান খান মুকুল’র লেখা “আত্মত্যাগের ঈদ” লেখাটি পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ঢাকা বিমানবন্দরে কর্মরত পাবনা জেলার বেড়া উপজেলার সূর্য সন্তান মো. রফিকুল ইসলাম (টুটুল) || ইপিজেড থানা ৩৯নং ওয়ার্ডের এলাকাবাসী দেশ ও দেশের বাহির প্রবাসীদের ঈদুল আযহা’র শুভেচ্ছা জানালেন ইপিজেড থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ || আজকের মানব সময় ঈদ বিশেষ সংখ্যা সাহিত্যে প্রকাশিত হলো কবি ও সাহিত্যিক আবদুল হাকিম এর লেখা “স্বাস্থ্য” নিয়ে কবিতা শুধু পশু জবাই নয় আত্মত্যাগের সাধনায় হোক কোরবানি–ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী (সমাজসেবক ও মানবাধিকার কর্মী) ||

২০ সেপ্টেম্বর স্থগিত থাকা চট্টগ্রামে ২৬ ইউপি ও তিন পৌরসভার নির্বাচন

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১, ১.৫৫ পিএম
  • ৪৩২ বার পঠিত

 

বিশেষ প্রতিবেদকঃ০৩সেপ্টেম্বর

করোনায় স্থগিত থাকা বৃহত্তর চট্টগ্রামের ২৬টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভা গুলো হলো চট্টগ্রামের বোয়ালখালী, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী।

গতকাল ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার ঘোষণা দেন। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট এই মুহূর্তে অনুষ্ঠিত হবে না।

চট্টগ্রামের সন্দ্বীপে ১২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো-বাউরিয়া, গাছুয়া, সন্তোষপুর, আমানউল্ল্যা, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা ও হারামিয়া।

কক্সবাজার জেলায় ১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন গুলো হলো-মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তরধুরুং। পেকুয়ার টেটং। টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং।

এদিকে ২০ সেপ্টেম্বর একই দিনে ফেনীর সোনাগাজী, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট ফরিদপুরের ভাঙ্গা,পঞ্চগড়ের দেবীগঞ্জে যশোরের নওয়াপাড়া পৌরসভায়ও নির্বাচন হবে।

সর্ব প্রথম গত ১১ এপ্রিল এসব ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেয়ে যাওয়ার কারণে এসব নির্বাচন স্থগিত করেছিল ইসি। পরবর্তীতে আবার ২১ জুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। শেষ পর্যন্ত ২১ জুনের নির্বাচনও স্থগিত করা হয় করোনার কারনে। সর্বশেষ আগামী ২০ সেপ্টেম্বর স্থগিতকৃত এসব ইউনিয়ন এবং পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। টেকনাফের পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন।
এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এজন্য আপাতত ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com