শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

” কালো মানুষ লাল কাপড়ে ‘ সন্ন্যাসিনী ‘ লাগে” কালো মানুষ লাল কাপড়ে ‘ সন্ন্যাসিনী ‘ লাগে” – ফাউজিয়া ফারহা রেশমী

  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১, ১০.৪৪ এএম
  • ৫৮৯ বার পঠিত

মানব সময় সাহিত্য –

আমি শ্যামা বর্নের মানুষ‌ । মুখ ফর্সা হাত কালো এমন ফর্সা হতে ইচ্ছা করেনি কখনও ‌। তখন ক্লাস 5 এ পড়ি , খালামনি পহেলা বৈশাখে লাল শাড়ি কিনে দিয়েছিল ।
আমার বান্ধবী রিয়া ফর্সা এবং সুন্দর এবং লম্বা ছিল আমার থেকে । নানুর বাড়ির সামনে অনেক বড় স্কুল মাঠ ।
সাংস্কৃতিক অনুষ্ঠান হতো খেলাধুলা নাচ গান প্রতিযোগিতার পুরস্কার থাকতো । আমি ও রিয়া নাচ করতাম ।
তো সেই বৈশাখে আমি ও রিয়া নাচ করবো নাম লিখাতে নিয়ে গেছে আপু খালামনি ও আম্মু ।
সেখানে রিয়ার আম্মু ও বড় বোন ও ছিল ।
ওরা আগে নাম লিখিয়েছে । রিয়া ও আমি লাল শাড়ি পড়েছি ‌কিন্তু ভিন্ন ডিজাইন ।
আমার আম্মু ও রিয়ার আম্মু গল্প করতেছে রিয়ার আম্মু আমার আম্মুকে বলতেছে – আল্পনা রেশমীর হলুদ শাড়ি নাই ?
আম্মু বলল আছে বৈশাখে লাল সাদা বেশি ভাললাগে এমন কিছু ।
রিয়ার আম্মু বলল , কালো মানুষ লাল পড়লে সন্ন্যাসিনী লাগে ( আমার ও আম্মুর মন খারাপ হয়ে গেছিল )
আবার বলল থাক ও তো ওত কালো না ঠিকই আছে , মঞ্চের লাইটে ফর্সা হয়ে যাবে ।
আম্মু বলল , ভাবি ফর্সা কালোতে কিছু না , ও পারফর্মেন্স ভাল করে ।
আম্মু বলেছিল রিয়াকে খুব সুন্দর লাগতেছে । আন্টি বলে , দেখেন না বাপের মতো লম্বা হয়েছে । বড় মেয়েকে বিয়ে দেওয়ার আগেই দেখবেন ছোটটার বিয়ের প্রস্তাব আসবে ‌এরপর হাসাহাসি ।
তারপর আম্মু কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে । সে বার আমি নাচে প্রথম হয়েছিলাম ।
আম্মু খালামনি তো অনেক খুশি । আমি জানি না সে দিন আন্টি লজ্জা পেয়েছিল কিনা । কিন্তু আমি প্রথম পুরস্কার হিসেবে একটা সিরামিকের বড় প্লেট পেয়েছিলাম ।
কিন্তু আমার মনে হচ্ছিল আমাকে বোধহয় সুন্দর লাগে না । আম্মুকে বাসায় এসে বলেছিলাম , মা আমি কাল কেনো ? আম্মু বলেছিল কই তুই কালো ।
” রোদে রোদে আরেকটু খেল , তাহলে আরো কালো হবি ”
রিয়া রিয়ার মায়ের কথা শুনে , তুই বিউটির কথা না শুনে দুপুর ৩ টার সময় টই টই করে ঘুরলে এমন কালো তো হবি । আরো অনেক বোকা দিয়েছিল ।
তারপর আবার এক চাচী বলেছিল লাল শাড়ি পরাতে আমাকে বাইদ্যান্নির মতো লাগে ‌। এজন্য অনেক কয়েকটা কালার আমি ইগনোর করতাম তার মধ্যে লাল অন্যতম । কিন্তু আমার আবার কেমন লাল কাপড় পড়তে ইচ্ছে করছে কয়দিন হলো । কালকে মন খারাপ ছিল উল্টা পাল্টা চিন্তা মাথা থেকে বের করে লাল কাপড়ে হ্যান্ড পেইন্ট করে কুর্তি বানিয়ে ছবি তুলে ফেলেছি

ফাউজিয়া ফারহা রেশমী
গাজীপুর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com