সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

ভোলা – বোরহান উদ্দিনে প্রতিবন্ধী পরিববারের ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ | মানব সময় |

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১, ২.৩৪ এএম
  • ৫৪৭ বার পঠিত

বোরহান উদ্দিন প্রতিনিধিঃ

বোরহান উদ্দিনে প্রতিবন্ধী পরিববারের ৪জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ২ আগস্ট দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কাজল হাওলাদার বাড়ির শাহে আলমের বাক ও শারিরীক প্রতিবন্ধী ছেলে ইসমাইল পাশাপাশি আমির উদ্দিন হাওলাদার বাড়ির দরজায় যায়। এসময় ওই দরজায় যাওয়ার কারণে প্রতিবন্ধী ইসমাইলকে কবির ড্রাইভার ও তার ছেলে জোনায়েদ ও জোবায়েরসহ আরো কয়েকজন মিলে এলোপাতাড়ি মারপিট করে। তাকে উদ্ধার করতে গেলে প্রতিবন্ধীর মা শাহানুর বেগম, তার ভাই আব্বাছ, ভাবী রুনা ও বোন ঝর্ণাকে পিটিয়ে আহত করে। শাহানুর বেগমের মাথায় কুপিয়ে মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। আহতদেরকে বোরহান উদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। মারপিটের সময় হামলাকারীরা মহিলাদের টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে এবং আহতদের সাথে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহতদের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় আহতরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com