মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দূরবীন মিডিয়া ফাউন্ডেশনের উদ্যােগে শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ সম্পন্ন মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত সিএমপি’র মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব-১৪৩২। বিএনপির নেতৃত্বে নিরাপদ বাংলাদেশ গড়ে উঠবে: আশা মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী হকার্স দল ইপিজেড থানার উদ্যোগে চট্টগ্রাম ১১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত: বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশন চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা সভা : একুশের পদবাচ্য – কায়সার আহমেদ দুলাল একুশ নিয়ে আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো সমাজ সংগঠক সাবরিনা আফরোজা লেখা “একুশের প্রতি ভালোবাসা”

নলছিটিতে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৬.১২ পিএম
  • ৫০৪ বার পঠিত

নলছিটিতে সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার সহ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা।
‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের উপর রাতের আধারে একদল সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
২৮ জুলাই বুধবার বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ডের বিজয় উল্লাস চত্বরে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন অংশ গ্রহণ করেন।
বক্তারা সাংবাদিক মিথুনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য মোহম্মদ সাইফুল আকন দলবল নিয়ে সাংবাদিক মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।পরে স্থানীয়রা সাংবাদিক মিথুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনকে প্রধান আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ৮ দিন অতিবাহিত হলেও কোন আসামিকে আটক করেনি পুলিশ।
এ ব্যাপারে নলছিটি থানার চার্জ অফিসার জানান দ্রুততম সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের মাধ্যমে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com