বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম :

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৪.১৩ এএম
  • ৫৬ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
২৩ আগস্ট ২৬ইং,রবিবার, সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় চট্টগ্রাম আগ্রাবাদস্থ হোটেল অ্যামব্রোসিয়ায় বিডিএফ চট্টগ্রাম অঞ্চলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন সিকদারের প্রাণবন্ত সঞ্চলনায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক খন্দকার মহোদয়ের সভাপতিত্বে, বিডিএফ এর নবীন সদস্য এম তৈয়্যব উল্লাহ এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী, বিডিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এম সেলিম খলিফা।সূচনা বক্তব্যে সাবেক দপ্তর সম্পাদক এস আর সোহেল তালুকদার বিডিএফ গঠনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি তার কার্যক্রম তুলে ধরেন। আগামীতে বিডিএফ কেদ্রীয় কমিটির নেতৃত্বে, সকল অঞ্চলিক কমিটি ভোলা জেলার জনমানুষের মৌলিক অধিকার আদায়ে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন। উম্মুক্ত বক্তব্য অংশগ্রহণ করে, বক্তারা আঞ্চলিক কমিটির বিগত সেশনের কার্যক্রমের উপর আলোকপাত করেন, আলোচনায় যেমনিভাবে উঠে এসেছে, সফলতার গল্প, তেমনভাবে রয়েছে ব্যর্থতারও ঘানি! আগামীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব ও সমন্বয়ে চট্টগ্রাম অঞ্চল আরো বেশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি, দ্বীপ ভোলার অবহেলিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ভোলার উন্নয়নে ইতিপূর্বে যেভাবে বিডিএফ ভূমিকা রেখেছে আসছে, আগামীতে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, আঞ্চলিক কমিটিসহ আরো বেশি ভূমিকা রাখ বলে তিনি আশাব্যক্ত করেন। তিনি আরো বলেন চলমান ইস্যুগুলোকে বর্তমান সরকারের সাথে সম্বনয় করে জনমতের পক্ষে আনার সর্বাত্র চেষ্টা অব্যহত থাকে। বিডিএফ পূর্বের ন্যায় বর্তমান সমস্যা ও ন্যার্য অধিকার আদায়ে ভোলাবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।প্রধান অথিতি তার বক্তব্য শেষে চট্টগ্রাম অঞ্চল ২০২৬-২০২৯ সেশনে নতুন কমিটি গঠনের লক্ষে সাধারণ সম্পাদক হিসেবে, জনাব মোঃ শাহ আলম খান ও সভাপতি হিসেবে, জনাব মোঃ আমিনুর রহমান লিটন সাহেবের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে প্রস্তাবের প্রতি সমর্থন জানায়। অতঃপর সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তার পেশ করার জন্য অনুরোধ জানানো হয়।
সমাপনী পর্যায়ে নতুন সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান অতিথি সাংবাদিকগণের মুখোমুখি হয়ে, তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবকে পুষ্পমাল্য ও ফুলগুচ্ছের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com