বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

হিংসা নিন্দা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হোক -আনোয়ার হোসেন চৌধুরী

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭.২৭ এএম
  • ৭১ বার পঠিত

বিশেষ প্রতিবেদন, মানব সময় :

দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করেন
তাদের পথ কখনোই সহজ হয় না।
ইতিহাসের প্রতিটি যুগে দেখা গেছে
কিছু মানুষ নিজেরাই কোন ভাল কাজ না করেও
অন্যের ভালো কাজকে বাধাগ্ৰস্ত করতে ব্যস্ত থাকে,
তারা সমাজ সেবা মানব কল্যাণ ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার কাজে নিয়োজিত
মানুষদের বিরুদ্ধে অপপ্রচার চালায়, গীবত করে,
মিথ্যার ওটাই এবং মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। দুঃখ জনক হলেও সত্য আমাদের সমাজের এমনও একটি শ্রেণি রয়েছে
যারা অন্যের উন্নতি সাফল্য কিংবা জনপ্রিয়তা সহায় করতে পারে না, তারা মনে করে,কাউকে টেনে নামাতে পারলে নিজের অবস্থান উঁচু হবে।
কিন্তু বাস্তবতা হলো অন্যকে হেয় করে কখনো নিজের মর্যাদা বৃদ্ধি করা যায় না, বরং এতে ব্যক্তি সমাজ এবং জাতি সবাই ক্ষতিগ্রস্ত হয়।আজ যারা দেশ জাতি ধর্ম ও
মানবতার কল্যাণে কাজ করছেন,
তাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে
শুরু করে বিভিন্ন আড্ডা ও জনসমাগমে পরনিন্দা অপবাদ ও চরিত্র হরণের প্রবণতা উদ্যোগ জনক হারে বেড়েছে, এটি শুধু অনৈতিক নয় একটিসব্য ও
উন্নত সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর।
মনে রাখতে হবে সত্য ও কল্যাণের পথে যারা চলেন তাদের সবচেয়ে বড় শক্তি হলো সততা ধৈর্য এবং
মহান আল্লাহর প্রতি অটুট বিশ্বাস। ইতিহাস সাক্ষী দেয়
অপপ্রচারকারীরা কিছু সময়ের জন্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারলেও শেষ পর্যন্ত সত্যেরই বিজয় হয়েছে।
যারা মানুষের কল্যাণে নিবেদিতা তেকেছেন,
আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়েছেন এবং তাদের কাজের মাধ্যমে সমাজ উপকৃত হয়েছে।
সকলের প্রতি আমাদের স্পষ্ট আহ্বান, হিংসা, বিদ্বেষ, গীবত ও ষড়যন্ত্রের সাংস্কৃতিক পরিহার করুন,
যদি কারো মধ্যে ভুল দেখেন তাহলে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে গঠন মূলক সমালোচনা করুন,।
কিন্তু মিথ্যা প্রচার ব্যক্তিগত আক্রমণ এবং চরিত্র হরণের পর থেকে দূরে থাকুন। কারণ এইসব কাজ শুধু একজন মানুষকে নয় পুরো সমাজকে কলুষিত করে।
আজ জাতির প্রয়োজনে কর্মী ষড়যন্ত্রকারী নয়,
সেবক স্বার্থন্বেষী নয়, নির্মাতা ধ্বংসকারী নয়,
যারা মানুষের জন্য কাজ করছেন
তাদের নিরুৎসাহিত করা নয়, বরণ উৎসাহিত করা উচিত, একটি জাতির উন্নতি
তখনই সম্ভব যখন তার ভালো মানুষগুলো নিরাপদে,
সম্মানের সঙ্গে এবং জনসমর্থন নিয়ে কাজ করার সুযোগ পায়। আমরা সকলের কাছে আহ্বান জানাই, পরনিন্দা আসর ভেঙ্গে দিন অপপ্রচারকে প্রত্যাখ্যান করুন এবং
সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান, যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে তার পাশে থাকুন,
কারণ একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার সৎ, সাহসীর ও কল্যাণকামী মানুষদের উপর।
মনে রাখবেন নিন্দুকের কণ্ঠস্বর সাময়িক, কিন্তু সৎ কর্মের প্রভাব চিরস্থায়ী
হিংসা ও ষড়যন্ত্রের পরিণতি ব্যর্থতা, আর সততা ও মানবসেবার পরিণতি সম্মান ও সফলতা।
সমাজ বাঁচাতে হলে ভালো মানুষকে এগিয়ে নিতে হবে,
টেনে নামাতে নয়।আসুন সবাই মিলে সত্য কথা বলি
মানুষ মানুষের জন্য কতটা মনে রাখি।

★ নিবেদক ★
আনোয়ার হোসেন চৌধুরী
সহ-সাধারণ সম্পাদক
হাটহাজারী উপজেলা শ্রমিক দল ও
সাংগঠনিক সম্পাদক
মালিক শ্রমিক ঐক্য পরিষদ, এবং
সাধারণ সম্পাদক
চট্টগ্রাম উত্তর জেলা ও
সভাপতি
হাটহাজারী উপজেলা
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা
ও
সভাপতি
হাটহাজারী উপজেলা
কাশফুল লিগ্যাল এইড সার্ভিস
ন্যায় বিচার প্রতিষ্ঠা,
হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
বাংলাদেশ_জাতীয়তাবাদী_শ্রমিক_দল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com