
মানব সময় বিশেষ প্রতিবেদন
সবুজের আহ্বানে, মানবতার অঙ্গীকারে এ স্লোগান কে ধারণ করে —বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সফলভাবে সম্পন্ন।
মানবসেবা যেমন আমাদের অঙ্গীকার, তেমনি পরিবেশ রক্ষাও আমাদের নৈতিক দায়িত্ব। সেই প্রত্যয়কে ধারণ করে প্রতিবছরের ন্যায় এ বছরও সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ, বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানা-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি–২০২৬ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, এটি মানুষের জীবন, প্রকৃতি ও ভবিষ্যৎকে সুরক্ষিত রাখে। তাই প্রত্যেক সচেতন নাগরিকের উচিত অন্তত একটি হলেও গাছ রোপণ করা এবং তার পরিচর্যা করা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানা শাখার সম্মানিত সভাপতি ডা. এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবিব, সহ-সভাপতি ডা. এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জামান, ডা. বেলায়েত হোসেন, ডা. ফজল, ডা. গোফরানসহ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু চিকিৎসাসেবায় নয়, বরং মানবকল্যাণ, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ত্রাণ বিতরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচিও সেই মহৎ উদ্যোগেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সবুজে ঘেরা একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।
“আজ একটি গাছ রোপণ করুন, আগামী প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দিন।”
হোমিও প্রভা অফিসিয়াল ডেক্স