
মানব সময় ডেস্ক :
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চিকিৎসকের প্রতিষ্ঠান পরিদর্শন
বৃষ্টির পানি ধীরে ধীরে নেমে যাওয়ায় মানুষ আবার স্বাভাবিকভাবে দোকানপাটে আসা শুরু করেছেন। তবে সাম্প্রতিক জলাবদ্ধতায় অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মতো সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানার সম্মানিত সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ আব্দুল বারী সাহেবের প্রতিষ্ঠানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, বৃষ্টির পানির কারণে মূল্যবান মালামালসহ বিভিন্ন সামগ্রীর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তিনি যেন এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তাওফিক দান করেন এবং সকল ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধারণ করার শক্তি ও উত্তম প্রতিদান দান করেন। আমিন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানার সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিব, সহ-সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জামান, ডাঃ জাহাঙ্গীর আলম এবং কোষাধ্যক্ষ ডাঃ কাউসার আহমেদ। নেতৃবৃন্দ সকলের প্রতি আন্তরিক দোয়া ও শুভকামনা কামনা করে বলেন আল্লাহ তাআলা যেন সবাইকে নিরাপদ রাখেন এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। আমিন।