
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা -ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে।
৩ জুলাই, শুক্রবার বিকেলে বন্দরটিলাস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইপিজেড থানা তাতীদলের আহ্বায়ক মোঃ জাহিদ আনসারীর সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান টিটু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর তাতীদলের আহ্বায়ক লায়ন মোঃ মনিরুজ্জামান মুরাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর কমিটির সদস্য সচিব মোঃ সেলিম হাফেজ, উদ্ধোধক অতিথি ও প্রধান বক্তার বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাবেদ আনসারী।অন্যান্য বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, পতেঙ্গা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রানা, নগর নেতা নূর হোসেন রমজান, মোঃ কবির খান, আইয়ুব খান,বিএনপি নেতা মোঃ আলমগীর, মোঃ শরীফ,সুমন রহমান, সাবেক ছাত্রদল নেতা মোঃ আকিব জাভেদ।
আরো বক্তব্য রাখেন বন্দর থানা তাঁতীদলের নেতা মোঃ নাছির উদ্দিন, পতেঙ্গা থানা নেতা মোঃ রায়হান, সহ-সভাপতি মোঃ হাসান প্রকাশ নাজিম উদ্দিন, ইপিজেড থানা তাতীদলের নেতা মোঃ আমিনুল ইসলাম, মোঃ কবির হোসেন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট ৩৯ নং ওয়ার্ড তাতীদলের কমিটির নাম ঘোষণা করেন নগর কমিটির সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া তাঁতশিল্প কে বাঁচাতে যে সংগঠনের প্রতিষ্ঠা করে গেছেন তা আজ এই দেশের গণ মানুষের আস্থার সঙ্গে মিশে প্রিয় সংগঠন হিসেবে রুপ পেয়েছে।
তাতীদলের ভালো কাজের জন্য ইপিজেড থানা কমিটি মহানগর কমিটি কর্তৃক সেরা সাংগঠনিক কার্যক্রম পদক অর্জন করে।
মহানগর কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে আজ তা প্রদান করেন।
পরিশেষে বিএনপির অংগ সহযোগি সংগঠন হিসেবে তাতীদলের নেতৃবৃন্দ কে যথাযথ ভাবে মূল্যায়ন করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।