বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

প্রাইভেট এডুকেশন সোসাইটি কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬.৩০ পিএম
  • ৪০ বার পঠিত

মানব সময় ডেস্ক :
প্রাইভেট এডুকেশন সোসাইটি-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ-২০২৬ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। শপথ অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির দায়িত্ব গ্রহণ করেন সংগঠনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইস-চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, ইউসুফ আলি রহমানি, ফয়সাল মুন ও এস. এম. ফজলে রাব্বি, মহাসচিব মুকিম বিল্লাহ, যুগ্ম মহাসচিব সেলিম মোশাররফ খান, শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুর আহম্মদ, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইন উদ্দিন এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোসলেহ্ উদ্দিন। শপথ বাক্য পাঠ করান প্রাইভেট এডুকেশন সোসাইটির উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর মাহফুজুল আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মনজুর আহম্মদ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, শিক্ষাবিদ, শিক্ষা উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা দেশের বেসরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে প্রাইভেট এডুকেশন সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সাফল্য, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকলের আন্তরিক দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষকদের ঐক্য, শিক্ষার মানোন্নয়ন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণে প্রাইভেট এডুকেশন সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করবে—এমন আশাবাদ ব্যক্ত করা হয় অনুষ্ঠানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com