বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

দৈনিক আজকের মানবসময়ে প্রকাশিত এম. নজরুল ইসলাম খানের বিশেষ কলাম উপলক্ষে সম্পাদক মোসলেহ উদ্দিন বাহারের সঙ্গে চট্টগ্রাম মডেল স্কুল’র শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও চা-আড্ডা

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬, ২.১৮ পিএম
  • ৭৮ বার পঠিত

মানব সময় ডেস্ক :চট্টগ্রাম, ৭ জুন ২০২৬:
দৈনিক আজকের মানবসময়-এর উপসম্পাদকীয় পাতায় চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম. নজরুল ইসলাম খানের বিশেষ কলাম “মনুষ্যত্বের সংকট, মানবতার বিকাশ হোক” প্রকাশিত ও প্রচারিত হওয়ায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহারকে সৌজন্য সাক্ষাৎ ও চা-আড্ডার আমন্ত্রণ জানায় চট্টগ্রাম মডেল স্কুল কর্তৃপক্ষ।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও চা-আড্ডায় উপস্থিত ছিলেন দৈনিক আজকের মানবসময়-এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার। এ সময় চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ, রুমানা পারভীন, কনিকা দাস, মেহেদী হাসান, লাকি দাস, সুপন দেবনাথ, মোমেনা আক্তার, মিম আখতারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় এম. নজরুল ইসলাম খান বলেন, বর্তমান সমাজে শিশু নির্যাতন, কিশোর গ্যাং সংস্কৃতি, নৈতিক অবক্ষয় এবং অপরাধপ্রবণতার বৃদ্ধি উদ্বেগজনক। এসব সমস্যা মোকাবিলায় মানবিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সুস্থ শিক্ষার পরিবেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি মানবতার বিকাশে সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে সচেতনতা ও ইতিবাচক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com