বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮.১৩ এএম
  • ৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
যুব ও তরুণ সমাজ কে মাদক – ইয়াবা ও জুয়ার আসর থেকে দূরে রাখতে এবং মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে সামাজিক সচেতনতা বাড়াতে সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদে জুমায় মাদক বিরোধী সমাবেশে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক এডভোকেট মোঃ শাহেদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উপদেষ্টা সদস্য মোঃ লুৎফর রহমান, মাদ্রাসা কমিটির চেয়ারম্যান হাজী মোঃ আবু সালাম, মুকবুল মিস্ত্রী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ শফিউল আলম , বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল জব্বার, এলাকার বাসিন্দা সমাজসেবক মোঃ আব্দুল মান্নান সওদাগর, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
সংগঠক মোঃ আব্দুল আহাদের পরিচালনায় মানববন্ধনোত্তর সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব সমাজের পক্ষে মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইলিয়াছ ও সাইদুল আবছার ( সাঈদুল হক মাষ্টার) সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বদলবলে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে মাদকের বেচা বিক্রি বন্ধ না করলে কিংবা মাদকের আস্তানা সমূহ উচ্ছেদ না হলে এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে প্রশাসনের সহায়তায় ঝটিকা অভিযান চালিয়ে গণ ধোলাই করার আল্টিমেটাম দেন।
এলাকার সর্বস্তরের অলি গলিতে মাদক – ইয়াবা ও জুয়ার আসর বিষয়ে স্থানীয় প্রশাসন কে অবগত করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। এছাড়া কেউ অন্যায় করে পাড় পাওয়ার সুবিধা পাবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাই কে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠনের সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com