
মানব সময় ডেস্ক :
শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের এক অনন্য বাতিঘর হিসেবে প্রাচীন এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরিতে গুরুত্বপূর্ণ এবং অনবদ্য ভূমিকা রেখে চলেছে।
অধ্যক্ষ মহোদয়ের আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ, উষ্ণ আপ্যায়ন এবং অনন্য হসপিটালিটি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। পুরো ক্যাম্পাসজুড়ে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ দেখে ক্যাডেট কলেজ পরিবার হিসেবে অত্যন্ত ভালো লেগেছে।
বিশেষভাবে অধ্যক্ষ মহোদয়ের সৌজন্যে প্রাপ্ত স্মারক উপহারসামগ্রী আমাদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। তাঁর মহানুভবতা, বিনয় ও অতিথিপরায়ণতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
এছাড়াও এডজুটেন্ট সাহেবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা রইলো।
প্রার্থনা করি, এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেশ ও জাতির কল্যাণে আরও গৌরবোজ্জ্বল অবদান রেখে এগিয়ে যাক।