বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত সাংবাদিকদের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস -২০২৬ পালিত

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬, ৮.০৩ এএম
  • ৭৫ বার পঠিত

আজ ৩ রা মে-২০২৬ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
“শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার”দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে সারা’বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে।
সে আলোকে চট্টগ্রাম মহানগরীর” বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ” পেশাজীবী সম্মিলিত সাংবাদিকরা রোববার সন্ধ্যায় বিএন মিডিয়া এজেন্সি মিলনায়তনে সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা’র সভাপতিত্বে এক মুক্ত আলোচনা সভা ও চা চক্রের আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজকের মানব সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম মোসলেহ উদ্দিন বাহার, জাতীয় দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি ও সিনিয়র রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল খবর ২৪. কমের প্রধান প্রতিবেদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, পেশাজীবী পরিষদের সদস্য ও সংগঠক মুহাম্মদ মিজানুর রহমান, পেশাজীবী সংগঠনের সদস্য মোঃ মোরশেদ আলম,মানব সময় পত্রিকার রিপোর্টার মোঃ কামাল উদ্দিন, বিজয় সংবাদের সাংবাদিক শেখ আহমদ শাকিল,সিএনএন বাংলা ২৪ ডটকম মহানগর প্রতিনিধি মোঃ খলিলুর রহমান হাওলাদার,প্রাচিকসের সাবেক অর্থ সম্পাদক ও পেশাজীবী পরিষদের প্রবীণ সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, দৈনিক নয়া বাংলার প্রতিবেদক সৈয়দ কায়সার আশরাফি, শিক্ষক পরিষদের সদস্য আব্দুল হামিদ, হাফেজ আবদুস সবুর এবং ছাত্র পরিষদের সদস্য মোঃ শাহীনুর ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বিশ্ব ব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতার হস্তক্ষেপে প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো।
এছাড়া মুক্ত গণমাধ্যম জোর পূর্বক মতামত হরণ ও গণতান্ত্রিক স্বাধীন সাংবাদিকতার বল প্রয়োগ বা বাঁধা দানকারীদের আইনীভাবে মুখাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানানো হয়েছে।
পরিশেষে একটি চা চক্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক ও মুক্ত গণমাধ্যম দিবস পালনের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com