বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ০৩টি আগ্নেয়াস্ত্র, ২০ টি তাঁজা কার্তুজ, ০৪ টি চাপাতি ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ ০১ (এক) জন সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২.৪৯ পিএম
  • ৫৩ বার পঠিত

বাহার,চট্টগ্রাম :
সম্মানিত পুলিশ কমিশনার, সিএমপি মহোদয়ের নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম নং-৩১ এর অফিসার ফোর্স ইং-২৯/০৪/২০২৬ তারিখ বিশেষ অভিযান ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চট্টগ্রাম মহানগর বায়েজিদ বোস্তামী এলাকায় একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবির আভিযানিক টিম ইং ২৯/০৪/২০২৬ তারিখ ২২.২০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ০১নং গলির মুখে অভিযান পরিচালনা করে। তখন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সন্ত্রাসী ০১। মোঃ হাসান (২৮), পিতা- মোঃ জাফর আহমদ, সাং-নুরুল আমিনহাট, সৈয়দপাড়া, আব্দুল হাশেমের বাড়ী, ০৫ নং ওয়ার্ড, ফরহাদাবাদ ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-১: বায়েজিদ লিঙ্ক রোডের পাশে, ড্রীমল্যান্ড আ/এ (উপহার-৪(৩য় তলা), বাড়ি নং-৪৫, রোড নং-০১, থানা- বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, বর্তমান-২: সখিনা মাস্টারের বাড়ি, ০৫ম তলা, খন্দকিয়া রাজ খাঁন পাড়া, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আভিযানিক টিম আসামীর বডি সার্চ করে কোমরের পিছনে গোজানো অবস্থায় ০১টি চাপাতি উদ্ধার করেন। তখন গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার হেফাজতে আরো অবৈধ অস্ত্র আছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে ইং-৩০/০৪/২০২৬ তারিখ রাত ০২.১৫ ঘটিকায় গ্রেফতারকৃত আসামী মোঃ হাসানের বর্তমান ঠিকানা হাটহাজারী থানাধীন ১২নং চিকন দন্ডী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ খন্দকিয়া রাজখান পাড়া জামে মসজিদের পার্শ্বে সকিনা মাষ্টারের নতুন বাড়ি ০৫ম তলায় ২নং ফ্লাটে অভিযান পরিচালনা করে আসামী মোঃ হাসান এর স্বীকারোক্তি ও দেখানো মতে ১। ০২ টি দেশীয় তৈরী শটগান, ২। একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ৩। শটগানের ২০ (বিশ) টি বিভিন্ন রংয়ের তাঁজা কার্তুজ, ৪। একটি শটগানের ব্যারেল, ৫। ০৩ (তিন) টি রিকয়েলিং স্প্রিং, ৬। ০৩(তিন) টি চাপাতি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান জানায়, সে তার অবৈধ অস্ত্র-গুলি ব্যবহার করে নগরীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। এসংক্রান্তে গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান (২৮) এর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ হাসান (২৮) এর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় চুরি, মারামারি, হত্যার চেষ্টাসহ ০৪(চার) টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com