
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
৩ এপ্রিল চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে এক ভিন্নধর্মী পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন এই আয়োজনে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি উঠে আসে দেশের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম বিএনপির প্রতি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক চর্চার আহ্বান জানান। তিনি বলেন,
“দেশে অস্থিতিশীলতা নয়, প্রয়োজন সহনশীলতা ও গঠনমূলক রাজনীতি।”
তিনি আরও অভিযোগ করেন, ইরানে যুদ্ধ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশে কৃত্রিম তেল সংকট সৃষ্টি করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে এবং সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে এগোতে হবে। অন্যথায়, প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওসমান গনি এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ আল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
আলহাজ্ব শফিউল আলম (সাবেক কাউন্সিলর, ৩৭ নং ওয়ার্ড), মুহাম্মদ আবুল মোকাররম (ইপিজেড থানা আমীর), মাওলানা মোজাম্মেল হক, মোহাম্মদ সাহেদ, আবদুর রহিম বিশ্বাস, মামুন খান, মোঃ ফখরুল ইসলাম, ডা. আবুল কালাম এবং বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ মুজিবুল হক বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব জামায়াত ও ছাত্র শিবিরের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আলোচনা পর্ব শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ইসলামী সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও স্মরণীয়।