বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

‎সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র  “বার্ষিক শিক্ষা সফর ২৬” সম্পন্ন | manobsomoy

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২.০১ পিএম
  • ৯৫ বার পঠিত

মানব সময় ডেস্ক:
‎‎চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার চরলক্ষ্যার ডাঙ্গারচরে (রবি টাওয়ারের অনতিদূরে) অবস্থিত সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা (দাখিল)’র
‎”বার্ষিক শিক্ষা সফর ২৬” মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক, বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার, রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ ও চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন, রাহনুমায়ে শরীয়ত ওয়াত তরীকত, মাখজানুল কোরআন ওয়াল হাকিকত হযরত ছূফি ছৈয়দ আল্লামা জাফর ছাদেক শাহ (মা:) এর অনুমতিক্রমে গত পহেলা এপ্রিল ২০২৬ইং (বুধবার) মাদরাসার শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও নানান আয়োজনের মাধ্যমে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
‎প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম (মাঃ)’র নেতৃত্বে ও ভাইস-প্রিন্সিপাল মুফতি মৌলানা মোহাম্মদ তানভীরুল ইসলাম এর পরিচালনায়
‎আয়েজিত এবারের শিক্ষা সফরটি মাদ্রাসা হতে শুরু হয়ে ‘ফয়েজলেক’ এ অবস্থিত “চট্রগ্রাম চিড়িয়াখানা”য় সুন্দরবনের সেই রয়েল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির জীব-জন্তু হরেকরকম পশু-পাখি ও নানন্দিক দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সীতাকুন্ডের (ফোজদারহাটে) অবস্হিত “ডিসি পার্ক” এ দুপুরের লাঞ্চ গ্রহন করে শিক্ষক শিক্ষার্থী
‎ও অভিভাবকগনের মাঝে বিনোদনময় ও শিক্ষনীয়
‎কয়েকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সাথে সবার জন্য লাকি কুপনের মাধ্যমে সুন্দর- সুন্দর ও আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়। “ডিসি পার্কের” চোখ ধাঁদানো রংবেরঙের ফুল, হরেকরকম গাছগাছালি ও অন্যান্য সৌন্দর্য পরিদর্শন শেষে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে তৈরীকৃত “বঙ্গবন্ধু টানেল” দেখার উদ্দেশ্যে শিক্ষা সফরের “বাসটি” যখন বঙ্গোপসাগরের বেড়িবাঁধ সংলগ্ন তৈরী হওয়া বিশ্বরোড (ফোজদারহাট-বন্দর ট্রাংক রোড) পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশ দিয়ে যাচ্ছিল তখন শিক্ষার্থীদের আনন্দঘন ও বিনোদনী পরিবেশের সৃষ্টি হয় গাড়ীতে শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত, হামদ, নাত পরিবেশন করতে করতে কর্ণফুলী নদীর নিচ দিয়ে সেই কাংখিত বঙ্গবন্ধু টানেল প্রকাশ কর্ণফুলী টালেন টি অতিক্রম করে
‎শেষ গন্তব্য মাদ্রাসার দিকে রওয়ানা হয়। অতঃপর, কিছুটা হাসি-আনন্দ,কিছুটা বিনোদন সহ শিক্ষা সফরের শিক্ষনীয় নানান বিষয় সরেজমিনে দেখে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিজ নিজ গন্তব্যে ফিরে যান। এভাবেই এ বছরের শিক্ষা সফরের পরিসমাপ্তি ঘটে।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com