বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২.১৬ পিএম
  • ১১০ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের অধীনে কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন (কেয়া) পরিচালিত বেসরকারি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফল আজ বিকালে চট্টগ্রাম মহানগরের মুরাদপুরস্থ অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়া’র চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু,অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার গেজেট প্রকাশ করেন এবং ফলাফল চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিক, সিনিয়র ভাইস চেয়ারম্যান এম. নজরুল ইসলাম খান,ভাইস -চেয়ারম্যান লায়ন মো শফিকুর রহমান চৌধুরী,শিক্ষা সচিব কে এম মোস্তফা রেজাউল মুনীর, অর্থ সচিব সাজ্জাদুল করিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।বক্তারা বলেন, গত ২২ বছর ধরে কেয়া শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতি বছরের ন্যায় এ বছরও “কেয়া গোল্ড মেডেল” বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং মানসম্মত শিক্ষার প্রসারে বিশেষ অবদান রাখছে।
তারা আরও উল্লেখ করেন, বেসরকারি বৃত্তি পরীক্ষার এই উদ্যোগ শিশুদের প্রাথমিক স্তর থেকেই মেধা যাচাই ও উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
সভাপতি তাঁর বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত সময়ে বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com