শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব” আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা আমাকে রাজকীয় সম্মান দিয়েছিল ফেনী – নীলিমা আক্তার নীলা

আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো আরেফিন শিমুল এর ঈদ নিয়ে কবিতা “ছেলেবেলা আর এ বেলার ঈদ”

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮.৫৬ এএম
  • ১০৭ বার পঠিত

মা ন ব স ম য় সা হি ত্য ডে স্ক :
খুব মনে পড়ে আমার সেই ছেলেবেলার ঈদ
চাঁদ রাতে চোখে থাকতো না এক ফোটা নিদ
সারানিশি ছটফট কখন হবে ভোরের আযান
সকালের আলো ফুটলেই যেন দেহে আসতো জান।
জলে ভাসা সাবান নিয়ে বাবার সাথে নদীতে যাওয়া
শীতলক্ষ্যায় গোসল কি যে সুখ যেন পরম পাওয়া
বাড়ি ফিরে মায়ের হাতে নতুন জামা পড়ে
সালাম শেষে সালামি পেতে যেতাম এ ঘর ও ঘরে।
নানার বাড়ি কাছে থাকায় দৌড়ে চলে যেতাম
নানা -নানীকে সালাম করে পাওনা বুঝে নিতাম
সেমাই পায়েস পিঠাপুলি নানান রকম খাওয়া
আনন্দের আর সীমা নেই বইতো পাগলা হাওয়া।
মনে পড়ে বাবার সাথে ঈদগাহেও যেতাম
এই সুযোগে বাইরে থেকে আচার কিনে খেতাম
কোথায় গেলো সেদিনগুলো কোথায় ছেলেবেলা
আজ বুঝি শৈশবেই আনন্দ ছিলো মেলা।
এখন আমি অনেক বড় আকাশ ছুঁতে পারি
ছেলেবেলার সেদিনগুলো দিয়ে এলাম পাড়ি
সব দিনই একই রকম ভিন্ন কিছুই নাই
ঈদ মানেই রান্নাঘর এতেই মজা পাই।
সন্তানদের মাঝে খুঁজি আমি আমার ছেলেবেলা
ওদের আনন্দেই ঈদের দিন যেন আমার চাঁদের মেলা
ঈদের শাড়ি পড়ে থাকে আলমারিতে মুখ বুজে
পড়া হয়না শাড়ি আর দিন কেটে যায় নানান কাজে।
সেদিন আর এদিনের মাঝে এই হলো পার্থক্য
মেয়েরা বলে মাগো, তোমার মনে কেন বার্ধক্য
ওরা আমার ফুলকুঁড়ি ওরাই আমার সুখের নুড়ি
ওরাই আমার ঈদ ওরাই আমার খুশির সায়েরী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com