বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইপিজেড থানা শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ | মা ন ব স ম য়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৬.৫৮ পিএম
  • ৭০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৩ মার্চ শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। তিনি তার বক্তব্যে বলেন, “আমরা আপনাদের জন্য যে সামান্য ঈদ উপহার নিয়ে এসেছি, তা খুবই সামান্য। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা রয়েছে। দেশে যদি প্রকৃত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আপনাদের কষ্ট করে এখানে আসতে হতো না। নাগরিক হিসেবে আপনাদের যে অধিকার ও প্রাপ্য, তা আপনাদের ঘরে পৌঁছে যেত।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতের আমীর মোঃ ওসমান গনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর জনগণ এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করেছিল, যেখানে সবার অধিকার নিশ্চিত হবে। জনগণ সেই প্রত্যাশা থেকে জামায়াতকে ভোট দিয়েছিল, যেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা পায়।
আমরা কথা দিচ্ছি, আগামীতে জনগণের ভোটের হেফাজত করব এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩৯ নং ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ।
এসময় আরও উপস্থিত ছিলেন ইপিজেড থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ সাহেদ, আবদুর রহিম বিশ্বাস, মোঃ ফখরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com