বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

মানবসেবায় নতুন অঙ্গীকারে সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.১৪ এএম
  • ৯৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২৬ নুর আলী মার্কেট (চতুর্থ তলা) স্টিলমিল বাজার,পতেঙ্গা চট্টগ্রাম উক্ত অনুষ্ঠান সাদাকা ফাউন্ডেশনের সভাপতি জনাব আশরাফুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি ২০২৬, রোববার সাদাকা ফাউন্ডেশনের কার্যকরী কমিটি ও প্রতিষ্ঠাতা সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জনাব আশরাফুজ্জামান।সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্য বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষভাবে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, জরুরি ত্রাণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি আরও সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভাপতির বক্তব্যে জনাব আশরাফুজ্জামান বলেন,“মানবতার সেবাই আমাদের প্রধান লক্ষ্য। সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবো।”বক্তারা উল্লেখ করেন, গত কয়েক বছরে সদস্যদের অনুদান ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফাউন্ডেশন বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। ভবিষ্যতে আরও পরিকল্পিত ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম পরিচালনা এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে ফাউন্ডেশনের পরিধি বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মোঃ মাজেদুল হক, জনাব ছাইদুর রহমান ও জনাব শফিকুল ইসলাম; সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিন আলম; অর্থ সম্পাদক জনাব আব্দুল হাকিম মোল্লা; সহ-সাধারণ সম্পাদক মোঃ ফাহিম; এবং সদস্য জনাব মোঃ আলী ও মোঃ মাজেদ।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, সাদাকা ফাউন্ডেশনের কার্যক্রম নিয়মিতভাবে দৈনিক পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশ করা হবে, যাতে সাধারণ মানুষ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ সম্পর্কে অবগত হন এবং সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com