বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে দাঁড়িপাল্লার বিশাল গণমিছিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১.১৩ পিএম
  • ১৪৭ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন -শফিউল আলম

চট্টগ্রাম-১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত হাজার হাজার জনতার অংশগ্রহণে গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস. এম. লুৎফর রহমান, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ইপিজেড থানা আমীর আবুল মোকাররম, সদরঘাট থানা আমীর এম. এ. গফুর, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, জামায়াত নেতা ওসমান গণি, মুহাম্মদ শাহেদসহ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
গণমিছিলোত্তর শফিউল আলম বলেন, চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। নির্বাচিত হলে হাসপাতাল প্রতিষ্ঠা, সড়ক সম্প্রসারণ, ডিজিটাল ট্রাফিক সিস্টেম, ওয়াসার সংযোগ, সুপেয় পানিসহ জনগণের সমস্যা সমাধানে ভূমিকা পালন করা হবে।
তিনি আরো বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।
বক্তারা বলেন, ইনসাফভিত্তিক রাজনীতি ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে জননেতা শফিউল আলমের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com