বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

স্টেশন রোডে রাস্তা দখল করে যত্রতত্র মালামাল রাখায় দোকান মালিকদের কঠোর হুঁশিয়ারি মেয়র ডা. শাহাদাত হোসেনের

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.১৮ পিএম
  • ১৩৯ বার পঠিত

মানব সময় ডেস্ক :
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা স্টেশন রোডে রাস্তা ও ফুটপাত দখল করে যত্রতত্র মালামাল রাখায় দোকান মালিকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “রাস্তা জনগণের সম্পদ। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে রাস্তা দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, স্টেশন রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।
মেয়র ব্যবসায়ী ও ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগর শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com