বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

চান্দগাঁও আবাসিকে আশ বাজারের ৫ম আউটলেট উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৫১ এএম
  • ৯০ বার পঠিত

মোসলেহউদ্দিন বাহার, চট্টগ্রাম :
‘ক্রয়মূল্য ও আমদানি মূল্যে বিক্রি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পহেলা ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকায় আশ বাজারের ৫ম আউটলেট যাত্রা শুরু হয়েছে।
গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আউটলেটটির স্বত্বাধিকারী তরুণ আলেম উদ্যোক্তা জনাব আব্দুল হামিদ ও জনাব বেলাল উদ্দিন এবং আশ বাজারের পক্ষ থেকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চান্দগাঁও আবাসিক এলাকার ব্লক-বি এর ১০ নম্বর রোডে অবস্থিত আশ বাজারের ৫ম আউটলেট “আল আমানাহ এন্টারপ্রাইজ”–এর উদ্বোধন করেন চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের সম্মানিত খতিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দিন।আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকরা এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে গ্যারান্টেড কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। পাশাপাশি আশবাজারের ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট কিংবা ক্যাশ অন ডেলিভারির সুবিধায় ঘরে বসেই একই দামে পণ্য সংগ্রহের সুযোগ রয়েছে।
উদ্বোধনকালে উপস্থিত এক ক্রেতা বলেন, “আশ বাজার এতদিন চান্দগাঁও আবাসিকে না থাকায় মনটা খারাপ ছিল। এখন এখানে আউটলেট হওয়ায় আমরা খুবই খুশি।” অপর এক গ্রাহক জানান, আশবাজার যে মূল্যে পণ্য সাধারণ মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, তা অন্য কোথাও সম্ভব নয়।
উল্লেখ্য, বর্তমানে চট্টগ্রামের অক্সিজেন, রাহাত্তারপুল ও পূর্ব নাসিরাবাদের আলফালাহ গলিতে আশ বাজারের তিনটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আশ বাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com