বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

চট্টগ্রাম-১১ আসনের জামায়াত প্রার্থী শফিউল আলমের গণসংযোগের প্রথম দিন: সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যাপক জনসম্পৃক্ততা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ৭.১১ এএম
  • ১০৬ বার পঠিত

মানব সময় ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম আজ গণসংযোগের প্রথম দিন ব্যাপক উৎসাহ ও জনসম্পৃক্ততার মধ্য দিয়ে সম্পন্ন করেছেন।
সকালে তিনি মুন্সিপাড়া থেকে গণসংযোগ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে ছত্তার হাজি বাড়ি, আদর্শপাড়া, নজু মুন্সির বাড়ি, ভেন্ডা চৌধুরী পাড়া, শহর আলী মুন্সির বাড়ির সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত নানা কথা সরাসরি প্রার্থীর সামনে তুলে ধরেন।
দুপুরে শফিউল আলম নজু মুন্সির বাড়ি, ভেন্ডা চৌধুরী পাড়া এবং ঘাসি মাঝির পাড়ায় গণসংযোগ করেন। তিনি এলাকার দোকানদার, শ্রমজীবী মানুষ, যুবক ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ ও জনকল্যাণমুখী চট্টগ্রাম গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গণসংযোগকালে শফিউল আলম বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে এসেছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।”
স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com