বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

বন্দরটিলা আলী শাহ পাড়ায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৬.৫৩ এএম
  • ৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম :
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলাস্থ আলী শাহ পাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে আলোচনাসভা ও বিশেষ দোয়া মাহফিল ১৬ জানুয়ারি, শুক্রবার রাতে তালতলা এলাকায় অনুষ্ঠিত হয়েছে।৩৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিগত ৩ বারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ দেশের কল্যাণ কামনা সহ ইপিজেড থানা যুবদলের সদস্য সচিব আজিম সোহেল এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তাদের দৃপ্ত শপথে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কে আবারও ধানের শীষ প্রতীকে জয়ী করতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানান। এছাড়া দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দল, কৃষকদল, তাঁতীদল, মহিলাদল ও জাসাস নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানিয়েছেন।
বিএনপি নেতা মোঃ সুমন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো সম্মানিত অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ শরীফ, বিএনপি নেতা আব্বাস উদ্দিন, মোঃ সালাউদ্দিন, প্রবীণ বিএনপি নেতা মোঃ আকতার কামাল, মোঃ এনামুল হক।
আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন এবাদুল হক, নূরুল আমিন, মোতাহের হোসেন বাদল, মোঃ সালাউদ্দিন কাদের, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আকিব জাভেদ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করেন।
এদিকে শুক্রবার বাদে জুমা বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com