বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব আজকের মানব সময় সাহিত্য প্রকাশিত হলো শিক্ষানবিশ আইনজীবী শারমিন সুলতানা ঝুমুর লেখা “ব্যক্তিত্ব”

সিএমপির বন্দর থানার চাঞ্চল্যকর পাঠাও চালক হত্যাকাণ্ডে জড়িত ০১ আসামী গ্রেফতার এবং ছুরি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ২.০৬ পিএম
  • ১৬৮ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম
ভিকটিম ওজিয়র রহমান(৩৬) পেশায় একজন পাঠাও চালক। ভিকটিম ওজিয়র রহমান(৩৬) ইং ১১/০১/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ০০.৫০ ঘটিকার পূর্বে যেকোনো সময় অজ্ঞাত স্থান হতে মোটরসাইকেল যোগে আসার পথে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা আসামী/আসামীরা একই উদ্দেশ্যে ভিকটিম ওজিয়র রহমান’কে হত্যার উদ্দেশ্যে পেটের মাঝখানে ছুরিকাঘাত করলে ভিকটিম আহত অবস্থায় মোটরসাইকেল চালিয়ে বন্দর থানাধীন নতুন পোর্ট মার্কেট জামে মসজিদের বিপরীত পাশে বন্দর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সামনে রাস্তার উপর পৌঁছলে অজ্ঞান হয়ে মোটরসাইকেল হতে পড়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ প্রেক্ষিতে বন্দর থানার একাধিক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৪/০১/২০২৬ইং তারিখ ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ওজিয়র রহমান(৩৬)’কে খুনের সাথে জড়িত আসামী মোঃ শহীদুল ইসলাম খোকন(৪৫), পিতা-মৃত আবু তাহের, মাতা- গুলশান আরা বেগম, সাং- চরকিং, মুক্তিযোদ্ধা আবু তাহের এর বাড়ী, ০৮ নং ওয়ার্ড, ০৬ নং চরকিং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-মনসুরাবাদ, পানওয়ালা পাড়া, মিয়াবাড়ী, আব্দুল মোতালেব ভবন(ভাড়াটিয়া), ৫ম তলা, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। তার হেফাজত হতে ঘটনায় ব্যবহৃত ক) ০১টি কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি ও খ) ভিকটিমের ব্যবহৃত ০১টি হেলমেট উদ্ধার করেন।গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে গত ১১/০১/২০২৬ ইং তারিখ রাত অনুমান ১২.৪০ ঘটিকায় হালিশহর থানাধীন বুইল্ল্যা কলোনী কলাবাগান নামক স্থানে ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় ভিকটিম ওজিয়র রহমান(৩৬) বর্ণিত স্থান দিয়ে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় আসামীকে দেখে দাঁড়ায় এবং আসামীকে কোথায় যাবে বলে জিজ্ঞেস করেন। তখন আসামী বলে, সে কোথাও যাবে না তাকে ইয়াবা খাওয়ার জন্য ৫০০ টাকা দিতে হবে। একথা শুনার সাথে সাথে ভিকটিম আসামীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী তার প্যান্টের পিছনের পকেটে থাকা উদ্ধারকৃত কাঠের বাটযুক্ত স্টিলের ছুরি দিয়ে ভিকটিমের পেটে ঘাই মারে। ভিকটিম তড়িঘরি করে মোটরসাইকেল নিয়ে চলে যায়। পরে জানতে পারে ভিকটিম মারা গেছে। আসামীকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ০৫টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com