বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর বাস্তবায়নে জেটনেট-বিডি’র সহযোগিতায় “এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন :

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১০.৪৩ এএম
  • ১৬১ বার পঠিত

অদ্য ১৮ ডিসেম্বর ২০২৫ ইং সকালে মানববন্ধনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পতেঙ্গা থানার ৩৯নং ওয়ার্ডে ছালেহা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় আয়োজন করা হয়। মানবন্ধনে ছালেহা উচ্চ বিদ্যালয়ের ১০জন শিক্ষক শিক্ষিকা, ৭০ জন ছাত্রছাত্রী, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেনের ১০জন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনাব মামুন, জনাব মাসুদ, বিদ্যালয়ের সম্মানীত পরিচালক জনাব মো: সেলিম সহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় দেড় শতাধিক মানুষ অংশগ্রহন করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনের সাথে একাত্নতা প্রকাশ করে। স্লোগানগুলো হলো: Green Energy, Green Life, জীবাশ্ম জ্বালানি পরিহার করুন, নবায়নযোগ্য শক্তি ব্যবহার করুন, জীবাশ্ম গ্যাস পৃথিবীর জন্য ক্ষতিকর, মানুষের জন্য বিষাক্ত,সবুজ ভাবনা, সবুজ কাজ, শক্তি সঞ্চয়ই আমাদের কাজ,আজকের নবায়নযোগ্য শক্তি, আগামী প্রজন্মের মুক্তি”
মানববন্ধনে বক্তারা বলেন এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা না হলে তাহলে আমরা সামুদ্রিক ও পরিবেশগত ক্ষতির মুখোমুখি হবো পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়বে আামাদের আগামী প্রজন্ম।
স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার তাঁর বক্তব্যে বলেন, এলএনজি টার্মিনাল নির্মাণ এবং জাহাজের চলাচল সামুদ্রিক বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করে, বিশেষ করে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলে টার্মিনাল নির্মাণে পানির গুণগত মান কমে যায় এবং ভারী ধাতু ও অন্যান্য দূষণকারী পদার্থ ছড়িয়ে পড়ে যার ফলে পানি দূষণ হয়। যার ফলে মাছের প্রজাতি ও সংখ্যা হ্রাস পায়, যা সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে। এছাড়াও LNG প্ল্যান্ট থেকে বিষাক্ত বা দাহ্য পদার্থের অনিয়ন্ত্রিত নির্গমন বিস্ফোরণ বা অন্যান্য দুর্ঘটনার কারণ হতে পারে।
উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জনাব জোবায়ের ফারুক লিটন বলেন, এলএনজি-কে ‘পরিষ্কার’ জ্বালানি হিসেবে প্রচার করা হলেও, এর মিথেন লিকেজ এবং সামগ্রিক কার্বন ফুটপ্রিন্ট এটিকে কয়লার মতোই বা কিছু ক্ষেত্রে আরও বেশি ক্ষতিকর করে তোলে, যা বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবিলায় একটি বড় চ্যালেঞ্জ। আমাদেরকে অবশ্যই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সম্মিলিত ভাবে জোড়ালো ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com