বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল

শুধু শেখ হাসিনা নহে সব লীগেই লুটপাটের সাথে জড়িত: ইপিজেডে থানা ৩৯ প্রশাসনিক ওয়ার্ড এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৪.১২ এএম
  • ১৬৯ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ইপিজেডে থানা ৩৯ নং প্রশাসনিক ওয়ার্ডের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তীব্র ক্ষোভ ও দৃঢ় কন্ঠে বিদায়ী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের উদ্দেশ্য করে বলেন,
এদেশের সম্পদ- টাকা পয়সা ও ব্যাংক লুটপাটের সাথে শুধু শেখ হাসিনা নহে সব লীগেই কম বেশি জড়িত ছিলেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়ার ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর কখনো রাজপথে রাজনীতি ও আন্দোলনের মাঠে আসতে পারবে না।
কেউ কেউ তাদের কে মিথ্যা গল্প কাহিনী শুনিয়ে ভারতের এজেন্টা মাফিক ভোটের লড়াইয়ে ফিরিয়ে এনে ইসলামী আন্দোলনের বাঁধাগ্রস্ত করতে অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান।
আলহাজ্ব শাহাজাহান চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শয়তান আবার ভালো হয় কি করে..?
সবাই কে ঐ শয়তানের পরাজিত শক্তি ফেরাউন কে যারা সমর্থন করবে তাদেরকেও ইসলামী হুকুমতের কঠিন শাস্তিতে পড়তে হবে..!
আগামীতে আল্লাহর রহমতে ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হবার কাজ জুলাই -আগষ্ঠের পর থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে গণ সংযোগ কর্মসূচি সূচনা থেকেই বীর চট্টলার প্রতিটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর সঠিক দাওয়াত পৌঁছে দিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।
১১ এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম -১১ এর এমপি প্রার্থী আলহাজ্ব শফিউল আলম।
৩৯ নং প্রশাসনিক ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীর জনাব ওসমান গনির সভাপতিত্বে ও অফিস সেক্রেটারি জনাব মামুন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইপিজেড থানা জামায়াতের আমীর জনাব মুহাম্মদ আবুল মোকারম,৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মোঃ শাহেদ আলী, বিশিষ্ট সমাজসেবক হাজি মোঃ মুজিবুল হক বকুল,৩৮ নং
ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক মুহাম্মদ হোসাইন, দঃ হাঃ উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোখতার আহম্মদ, থানার অফিস সেক্রেটারি ও শূরা সদস্য আব্দুল্লাহ আল আরিফ, মোঃ ফখরুল ইসলাম,আব্দুর রহিম বিশ্বাস,ডাঃ আবুল কালামসহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডে এর নেতৃবৃন্দ, মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com