বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ক্লিন, গ্রিন, হেলদি চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মেয়রের

  • আপডেট টাইম : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৯.৩৫ এএম
  • ১৪৪ বার পঠিত

সিটি প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম: পবিত্র ঈদুল ফিতরের শুভক্ষণে চট্টগ্রামবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি নগরবাসীকে সঙ্গে নিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সোমবার (৩১ মার্চ) জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি বলেন, “ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সকলে মিলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করি।”

নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, “আপনারাই আমাদের শক্তি। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারবো। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা।”

এবছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে মেয়র বলেন, গত ১৬ টি বছরের আনন্দ থেকে এবারের ঈদের আনন্দ ভিন্ন। কারণ গত ঈদগুলোতে একটা দল কিন্তু সমাজের একটা বিশাল অংশকে বিভিন্ন হামলা, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে ঈদ পর্যন্ত করতে দেয়নি। তাদের পরিবারে ঈদের কোন আনন্দ ছিল না। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে কিন্তু ঈদ করছে। তারা কিন্তু নির্ভিঘ্নে এবং নিশ্চিন্তে তারা আজকে ঈদ করছে। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com