বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৫.২১ পিএম
  • ১৪৬ বার পঠিত

হোসেন বাবলা:২৬ মার্চ (চট্টগ্রাম):

আজ ২৬ শে মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন।
বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ।
এছাড়া শহীদ স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, , উপপরিচালক( স্থানীয় সরকার,চট্টগ্রাম জেলা) নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তর ও সামাজিক ,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকালে শুরুতে পুলিশের গার্ড অফ অনারের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৭১সালের বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে সর্বপ্রথম শ্রদ্ধা নিবেদন করেন চসিক মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন। পরে একে একে সরকারি – আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধি গণ শ্রদ্ধা নিবেদন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com