বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চাঞ্চল্যকর প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব হত্যা মামলার ০১, ০২ ও ০৩ নং এজাহারনামীয় আসামিসহ মোট ০৮ জন’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ১টি দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ও ১টি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে, র‌্যাব-৭, চট্টগ্রাম।* নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে আজকের ফলাফল: জয় পেলো রেলওয়ে কলোনী, নাসিরাবাদ ও কদম মোবারক স্কুল ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু : নেভি হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে

তজুমদ্দিনে অগ্নিকাণ্ড : পরিকল্পিত ঘটনার অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ১১.২৮ এএম
  • ১৬৭ বার পঠিত

এম এ হান্নান, তোজুমদ্দিন প্রতিনিধ :
তজুমদ্দিন মডেল মসজিদের উত্তর পাশে শশীগঞ্জ চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধীরেন্দ্র চন্দ্র সরকার বাড়িতে গতকাল ৯ জানুয়ারি ২০২৪ রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন বাড়ির মূল অংশে নয়, তাদের খড়ের চাউলি এবং লাকড়ি রাখার ভাঙা ঘরে লাগে।৮০ বছর বয়সী ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, তার পুত্রবধূ সোনালী রায় রাতে কাঠ ভাঙার শব্দ শুনে বাইরে তাকিয়ে আগুন দেখতে পান। চিৎকার দিয়ে সবাইকে ডাকেন। আগুনের সূত্রপাত খড়ের চাউলি থেকে হয় এবং দ্রুত লাকড়ি রাখার ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র চন্দ্র সরকারের ছেলে সৈকত কুমার সরকার (৪৮), পুত্রবধূ সোনালী রায় (৪০), এবং তাদের দুই সন্তান অগ্নি সরকার (১১) ও অর্চি সরকার (৬)।আগুন নেভাতে পরিবারের সদস্যরা তৎপর হয়ে ওঠেন। স্থানীয় বাসিন্দারা, যাদের মধ্যে শিহাব (১৭), আজগর (৪২), কাকন (৪০), ও সৈকত শ্যামল উল্লেখযোগ্য, দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশী ফুয়াদ ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আগুন লাগার খবর দেন।তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. শাহ আলম জানান, রাত ৩টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে লিডার মোকলেছুর রহমানের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় সকাল ৫টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।তজুমদ্দিন থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনা জানার পর তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেন। থানায় অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।ধীরেন্দ্র চন্দ্র সরকার এই অগ্নিকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং তাদের ক্ষতি করার জন্যই কেউ আগুন দিয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের শাস্তি দাবি করেন।ধীরেন্দ্র চন্দ্র সরকার একসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে ড্রাইভার ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি কৃষিকাজে নিয়োজিত।অগ্নিকাণ্ডের এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com