শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর” নিয়ে অন্তরার লেখাটি : আজকের মানব সময় সাহিত্যে প্রকাশিত হলো শিল্প -সাহিত্য-সংস্কৃতি: অস্তিত্বের নান্দনিক স্বাক্ষর ” নিয়ে অন্তরার লেখাটি সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর শিক্ষক: মর্যাদাই ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি —এম নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আজিজ নগর সাংগঠনিক উপজেলা শাখা আইন হবে সাইবার সুরক্ষার ঢাল: অনুসন্ধানী সাংবাদিকতা ও গণতন্ত্রের ভবিষ্যৎ —এম নজরুল ইসলাম খান সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি বাংলাদেশ সাংবাদিক ক্লাব-বিজেসি’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন চট্টগ্রামে ইয়েস একাডেমির প্রশিক্ষণ এবং গ্রীন শিফা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সাথে চিকিৎসা সেবামূলক কর্পোরেট চুক্তি সম্পন্ন। চট্টগ্রাম মডেল স্কুলে পিটিএ ও স্টুডেন্ট কাউন্সিলের যৌথ সভা অনুষ্ঠিত: ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশেষ গুরুত্ব

পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে”-সাবেক এমপি শাহজাহান চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৫০ এএম
  • ২০৬ বার পঠিত

মোঃশহিদুল ইসলাম,নিজস্ব প্রতিনিধি |
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় হলো বিগত ষোলো বছর। মানুষের নাগরিক অধিকার, ভোটের অধিকার ও অর্থনৈতিক অধিকার ভূলুণ্ঠিত হয়েছে এই ষোলো বছরে। সীমাহীন লুটপাট, নৈরাজ্য, সন্ত্রাস, চাঁদাবাজি, সিন্ডিকেট করে জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারা। বিশেষ করে শ্রমিক ও স্বল্প আয়ের মানুষের জীবন সংকীর্ণ হয়ে পড়েছিল। বলতে গেলে দেশের সকল চোর, বাটপার, সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যাংক ডাকাত, লুটেরা সমবেত হয়েছিল স্বৈরাচারের আচল তলে। ছাত্রজনতা ও শ্রমিকরাসহ দেশের আপামর জনসাধারণের রক্তের বিনিময়ে এই স্বৈরাচার আওয়ামীলীগের পতন হয়েছে। বাংলাদেশের মানুষ তাদের আর চায় না। সুতরাং তাদের কোনোরূপ পুনর্বাসন প্রক্রিয়াকে জনগণ সহ্য করবে না। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা জনগণ রুখে দেবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন। পতেঙ্গা থানা সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান আলোচক ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, ফেডারেশনের মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া।
প্রধান আলোচক এস এম লুৎফর রহমান বলেন, বহু বছর পর মানুষ তাদের নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। কথা বলার ও আদর্শ প্রচারের এই সুযোগকে ইনসাফ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। ইসলামী শ্রমনীতির পক্ষে জনমত গঠনের কাজে লাগাতে হবে। ফেডারেশনের সকল নেতাকর্মী এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে শ্রমিকজনতার দোরগোড়ায় সেবা ও আদর্শের বার্তা পৌঁছে দেবে। শ্রমিকদেরকে আগামীর প্রত্যাশিত ইনসাফময় বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ করতে হবে।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা বেলাল হাসান, মুহাম্মদ ইউসুফ, সাইদুর রহমান, ক্বারী ইব্রাহীম খলিল, ফেডারেশনের পতেঙ্গা থানা সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, ইস্টার্ন রিফাইনারি ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান, রিকশা ও পরিবহন ওয়ার্ড সভাপতি খান কায়সার আহমদ, ৩৯ নং ওয়ার্ড সভাপতি মঈন উদ্দিন, ৪০ নং ওয়ার্ড সভাপতি জামাল উদ্দিন, ৪১ নং ওয়ার্ড উত্তর সভাপতি রশিদ আহমদ, ৪১ নং ওয়ার্ড দক্ষিণ সভাপতি জসিম উদ্দিন, মহানগরী কৃষি বিভাগ সভাপতি জালাল উদ্দিন, ছাত্রনেতা আকিব ইবনে ইউসুফ, ওয়াজুদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com