সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম মডেল স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আজকের মানব সময় পত্রিকার ৯ম বর্ষপূর্তি উদযাপন: বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত গ্লো ফেস্ট আইকন অ্যাওয়ার্ড পেলেন প্রাইভেট এডুকেশন সোসাইটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পি এল সি চট্টগ্রাম আঞ্চলিক সম্মেলন ২০২৬ইং বাংলাদেশ সনাতনী সেবক সংঘের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয় স্বাধীন বাংলা মডেল স্কুল এন্ড বি এম কলেজ শিক্ষার্থী ও অন্যান্য স্কুলের শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত : রেলওয়ে বাসার অবৈধ দখলদার উচ্ছেদ করতঃ কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা আধুনিকায়ন করা সহ স্থান ও আয়তন ভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে পুনঃভর্তি ফি নিষিদ্ধের প্রজ্ঞাপন এবং বৈধ সেশন চার্জ নিয়ে অনুমোদিত কিন্ডারগার্টেন টিকিয়ে রাখার আইনি বাস্তবতা –এম. নজরুল ইসলাম খান মোহাম্মদ নিজাম হোসেন’র জন্য দোয়া প্রার্থনা, তিনি হার্টে রিং পরানোর চিকিৎসার জন্য বর্তমানে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন

সিজেকেএস প্রিমিয়ার দাবা লিগে চ্যাম্পিয়ান লিটল ব্রাদার্স,রানার্স আপ কোয়ালিটি স্পোর্টস এবং ৩য় স্থানে মোহামেডান ব্লুজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৬.৫৬ এএম
  • ৩৫৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,চট্টগ্রাম :
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা দাবা কমিটির আয়োজনে দাবা লিগ -২০২৪ লিটল ব্রাদাস ৯ খেলায় ৭টি জয়,১ড্র,১হারে ১৫ পয়েন্ট নিয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছে।
সমান খেলায় কোয়ালিটি স্পোর্টস ৬ জয়,২ড্র,১পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে রানার্স আপ এবং মোহামেডান ব্লুজ ৫ জয়, ২ড্র ২পরাজয়ে ১২পয়েন্ট নিয়ে ৩য় স্থান ট্রফি লাভ করে।পাচলাইশ যুব সংঘ ৪টিতে জয়ী ৩টি ড্র ২টি তে পরাজিত হয়ে ১১পয়েন্ট নিয়ে ৪র্থ,ব্রাদাস ইউনিয়ন ৮ পয়েন্ট নিয়ে ৫ম,কর্ণফুলী ক্লাব ৭ পয়েন্ট, বাকলিয়া একাদশ, আবেদীন ক্লাব ও ফেন্ডস ক্লাব ৬পয়েন্ট ও আগ্রাবাদ কমরেড ক্লাব ৫পয়েন্ট লাভ করে।বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় দশটি দলে ৫৪ জন অংশগ্রহণ করেছেন ।
৯ রাউন্ড রবিনলীগ পদ্ধতিতে ৭দিনব্যাপী এই দাবা লিগ অনুষ্ঠিত হয়।
চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক ,ডেপুটি আরবিটার হিসেবে সাইফুল ইসলাম এন্টি চিটিং হিসেবে সৈয়দ আব্দুল আহাদ ও আরবিটার হিসাবে নুরুল আমিন দায়িত্ব পালন করেন।
কাল ২৪মে হতে প্রথম বিভাগ দাবা লিগ অনুষ্ঠিত হবে,বৃহস্পতিবার সন্ধা ৭টার মধ্যে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন ফরম জমা দিতে হবে এবং একই সময়ে ক্লাব প্রতিনিধির সাথে মতবিনিময় করা হবে. ক্লাব প্রতিনিধি/ ম্যানেজার/ অধিনায়কদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দাবা কমিটির সম্পাদক ফিদে মাষ্টার তনিমা পারভীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com