শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিফতাহুল জান্নাত ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে একটি বড় অপারেশনের জন্য মোসাম্মাৎ অনুপা বেগম নামে একজন রোগীকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হলো: জাতীয় পাবলিক পরীক্ষায় ছেলেদের পিছিয়ে পড়ার ব্যবধান বাড়ছে: কারণ খুঁজে শিক্ষা প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে –এম. নজরুল ইসলাম খান সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা — জাহাঙ্গীর আলম শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেলো দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় : শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর চট্টগ্রাম মডেল স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রীদের এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত : ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ভোলা ডেভেলপমেন্ট ফোরাম চট্টগ্রাম অঞ্চল’র (২০২৬-২০২৯) নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আমিনুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো:শাহ আলম : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সাথে ঔষধ প্রশাসনের সহকারী পরিচালকের মতবিনিময় সভা

অবৈধভাবে বালু তোলা হচ্ছে আশ্রয়ন প্রকল্পে | manob Somoy

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪, ২.৩৩ পিএম
  • ১৭১ বার পঠিত

মাটি মামুন, রংপুর :

রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন ৭ নং মর্ণেয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাঙ্গাগড়া বাজারে
আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন কাজের জন্য যন্ত্রের সাহায্যে অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
উত্তোলন করা বালু দিয়ে তৈরি হচ্ছে আশ্রয়ন প্রকল্পের জন্য বসত বাড়ি।
২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের লক্ষ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি তোলা নিষিদ্ধ।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ৭ নং মর্ণেয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাঙ্গাগড়া বাজারে
আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন কাজ চলমান সেই কাজের জন্য আশ্রয়ন প্রকল্পের পাশ থেকে একটি অগভীর শ্যালো মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, এভাবে বালু তোলা হলে তলদেশে গর্তের সৃষ্টি হবে এতে অত্র আশ্রয়ন প্রকল্পের ঘর গুলো ভেঙ্গে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন বালু উঠানো হচ্ছে না বন্দ আছে তবে গত দুই মাস আগে বালু উঠানো হয়েছিলো এখন বালু তুললে ওখান কার কেউ তুলছেন আমরা বালু তুলছিনা।
সরেজমিনের চিত্র ভিন্ন এখনো শ্যালো মেশিন দিয়ে বালু উঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com