রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়িতে ৩৬১২ জন আনসার ও ভিডিপির সদস্য পেলো ঈদ উপহার সামগ্রী সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম শিশুদের সুস্থ বিকাশে প্রয়োজন সাংস্কৃতিক চর্চাঃ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন প্রকৌশলী সেলিম জানে আলম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো চসিক ৩৯ নং ওয়ার্ড এর অন্তর্গত ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠ গরুর বাজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) রাজস্ব আদায়ে গতি আনতে কঠোর নির্দেশনা দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন আমি বিচার চাই না,কারণ আপনারা বিচার করতে পারবেন না। আমার। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে। এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আবদুল হান্নান মোল্লা নি/হত শিশু রামিসার বাবা চট্টগ্রাম মহানগর পুলিশকে সড়কে মৃত্যু প্রতিরোধে গতিসীমা নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ প্রদান ভোলা সমিতি ঢাকার পৃষ্ঠপোষক সদস্য জনাব জহির রায়হান উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ভোলা সমিতি ঢাকার অভিনন্দন ও শুভেচ্ছা ১৮মে মেহের আফজল স্কুল মাঠ MLN আন্ত:ফুটবল টুর্ণামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ৩৮ নং ওয়ার্ড সাবেক সভাপতি মো: আযম উদ্দিন

তা‌রেকের জন্ম‌দি‌নে কেক কাট‌লেন খা‌লেদা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৮.০১ এএম
  • ৯২৮ বার পঠিত
ফাইল ছবি

গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ৫৩ পাউন্ডের ৭টি কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (১৯ নভেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে এ কেক কাটা হয়। এ সময় নেতাকর্মীরা করতালি ও ‘হ্যাপি বার্থ ডে’ শ্লোগানে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

২০ নভেম্বর (সোমবার) তারেক রহমানের ৫৩তম জন্মদিন। ২০০৮ সাল থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন তারেক রহমান। কেক কাটার পর মোবাইলে ছেলের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। পরে দলের মহাসচিবসহ নেতৃবৃন্দরা জন্মদিনের শুভেচ্ছা জানান।

কার্যালয়ের ভেতরে নেতৃবৃন্দ অবস্থান নিলেও কেক কাটার মূল অনুষ্ঠান বাইরে বড় পর্দায় দেখানো হয়। এ সময় কার্যালয়ের সামনে সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি, মহানগর দক্ষিণ ও উত্তর, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলের আলাদা আলাদা ছয়টি বড় আকারের কেক টেবিলে রাখা হয়। রাত ১২টায় ১ মিনিটে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন।

এর পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ কেক কাটেন। এ ছাড়া পরের কেকগুলো পর্যায়ক্রমে অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে কাটা হয়।

জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, দলের জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, গিয়াসউদ্দিন কাদের চোধুরী, শওকত মাহমুদ, জয়নাল আবেদীন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে মহানগর দক্ষিণের হাবিব উন নবী খান সোহেল, কাজী আবুল বাশার, উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু, আহসানউল্লাহ হাসান, যুব দলের সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, ছাত্রদলের রাজিব আহসান, আসাদুজ্জামান আসাদ প্ুমূখ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

কেক কাটা শেষে তারেক রহমানের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং কেক ৭টি এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।

এদিকে তারেকের জন্মদিন উদযাপনে বিএনপি দুইদিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে- সোমবার (২০ নভেম্বর) সারাদেশে মহানগর ও জেলা সদরে তারেকের আশু আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও পরদিন শনিবার (২১ নভেম্বর) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সোমবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ এর মাধ্যমে স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2021 manobsomoy
Theme Developed BY ThemesBazar.Com